চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে ঢাকায় ভয়াল ‘ইভিল ডেড’ সিরিজের নতুন ছবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৭ অপরাহ্ণ ১৯, এপ্রিল ২০২৩
বিনোদন
A A
ইভিল ডেড সিরিজের নতুন ছবি, ভয়ঙ্কর দৃশ্যের সঙ্গে. Channel i News - চ্যানেল আই নিউজ

২১ এপ্রিল বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে ‘ইভিল ডেড’ সিরিজের নতুন ছবি ‘ইভিল ডেড রাইজ’। লি ক্রনিন পরিচালিত এই অতিপ্রাকৃত ভৌতিক ছবি একই দিনে মুক্তি পাবে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে।

ঈদের ঠিক মুহূর্তে মুক্তি পেতে যাওয়া ছবিটি দর্শকদের ঈদ বিনোদনে বাড়তি আনন্দ যোগ করবে বলে মনে করেন স্টার সিনেপ্লেক্সের মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহউদ্দিন আহমেদ।

হরর সিনেমার ইতিহাসে অন্যতম জনপ্রিয় একটি নাম ‘ইভিল ডেড’। এই ট্রিলজির প্রথম ছবিটি অনেক আগেই পেয়েছে ক্লাসিকের মর্যাদা। অতিরিক্ত ভায়োলেন্সের কারণে কিছু দেশে ছবিটি নিষিদ্ধ হলেও এখন পর্যন্ত এটি সবচেয়ে উল্লেখযোগ্য হরর ছবিগুলোর একটি। পরিচালক স্যাম রেইমির এক অনবদ্য মাস্টারপিস। হরর এবং ব্ল্যাক কমেডি এ দুইয়ের অসাধারণ সংমিশ্রণ ঘটেছে এখানে।

Banglabid

ইভিল ডেড ট্রিলজির রয়েছে শক্তিশালী একটি ফ্যানবেজ, ইতিহাসের সবচেয়ে বড় কাল্ট ফিল্মগুলোর তালিকায় থাকবে এটি। এছাড়া অনেক সমালোচকও মনে করেন, হরর সিনেমার জগতে ‘ইভিল ডেড’ সবচেয়ে উল্লেখযোগ্য একটি নাম।

এই ট্রিলজির প্রথম সিনেমা ‘দ্য ইভিল ডেড‘ মুক্তি পায় ১৯৮১ সালে। ট্রিলজির দ্বিতীয় পর্ব অর্থাৎ দ্য ইভিল ডেড সিনেমার সিক্যুয়েল ‘ইভিল ডেড টু: ডেড বাই ডন‘ মুক্তি পায় ১৯৮৭ সালে। দ্য ইভিল ডেড যেখানে শেষ হয়, এই সিনেমা শুরু হয় সেখান থেকেই। ট্রিলজির তৃতীয় ‘আর্মি অব ডার্কনেস‘ মুক্তি পায় ১৯৯২ সালে। সিনেমার শুরুতে দেখা যায়, অ্যাশ মধ্যযুগের ইউরোপে চলে এসেছে। কীভাবে এল তা বোঝার জন্য দেখতে হবে আগের পর্বটি। সেখানকার লোকজন বিশ্বাস করে আকাশ থেকে নেমে আসবে এমন একজন ব্যক্তি যে কিনা শয়তানের হাত থেকে রক্ষা করবে তাদেরকে। নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও অ্যাশ পুনরায় শয়তানের দলের মুখোমুখি বাধ্য হয়। শুরু হয় অ্যাশের নতুন লড়াই।

২০১৩ সালে ইভিল ডেড নামে মুক্তি পেয়েছে আরেকটি সিনেমা, অনেকটা রিমেক বলা যায় একে। কিন্তু ট্রিলজির মূল চরিত্র অ্যাশের বদলে এসেছে মিয়া অ্যালেন নামের আরেকটি চরিত্র। এরপর ২০১৫ সালে এই ফ্রাঞ্চাইজি থেকে নির্মিত হয়েছে অ্যাশ ভার্সেস ইভিল ডেড নামের একটি টেলিভিশন সিরিজ। ক্লাসিক ওই ট্রিলজি থেকে কাহিনী নিয়ে বানানো হয়েছে এই টিভি সিরিজটি, যার মূল চরিত্রে আছে অ্যাশ। ২০১৮ সাল পর্যন্ত চলে এই টিভি সিরিজটি। ২০১৯ সালে সিরিজের পঞ্চম ছবি নির্মাণের ঘোষণা দেন স্যাম রেইমি। তবে এবার পরিচালনার ভার পড়ে লি ক্রনিনের উপর।

Reneta

এ ছবিতে দেখা যাবে, দীর্ঘ যাত্রার পর, বেথ তার বড় বোন এলির সাথে দেখা করে, যে লস অ্যাঞ্জেলেসের একটি ছোট অ্যাপার্টমেন্টে একা তিনটি সন্তানকে বড় করার জন্য সংগ্রাম করছে। তাদের পুনর্মিলন বাধাগ্রস্ত হয় যখন তারা এলির বিল্ডিংয়ের গভীরে লুকানো একটি অদ্ভুত বই খুঁজে পায়, যা ভয়ঙ্কর মাংসের অধিকারী দানবদের মুক্তি দেয়। এরপরই একে একে ঘটতে থাকে ভয়ঙ্কর সব ঘটনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়ঈদঢাকাসিনেমাসিরিজস্টার সিনেপ্লেক্সহররহলিউড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঈদের পরদিন মানেই ‘কৃষকের ঈদ আনন্দ’

পরবর্তী

ম্যারাডোনার মৃত্যু: আদালতে বিচারের মুখোমুখি ৮ চিকিৎসক

পরবর্তী
অভিনেতা বা ফুটবলপ্রেমীর আবেগপ্রবণ মুহূর্তের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যারাডোনার মৃত্যু: আদালতে বিচারের মুখোমুখি ৮ চিকিৎসক

বাংলাদেশের পুলিশ ও র‍্যাব কর্মকর্তারা ঈদে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদে ফাঁকা রাজধানী থাকবে নিরাপত্তার চাদরে ঢাকা: আইজিপি

সর্বশেষ

‘স্বৈরশাসকদের পরিণতি কেমন হয় শেখ হাসিনা ইতিহাস থেকে সেই শিক্ষা নেয় নাই’

আগস্ট ২১, ২০২৬

ভিখারি সেজে ৮ ঘণ্টায় ৪ হাজার রুপি আয় ইউটিউবারের

আগস্ট ২১, ২০২৬

পাকিস্তানের বিপক্ষে তিন দিনেই ইনিংস ব্যবধানে জিতল ইংল্যান্ড

আগস্ট ২১, ২০২৬

কেমন হল এশিয়ান গেমসের বাংলাদেশ দল

আগস্ট ২১, ২০২৬

পারেদেসকে ১০ ও মোলিনাকে ৭ ম্যাচের নিষেধাজ্ঞা, আর্জেন্টিনাকে বড় জরিমানা ফিফার

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT