চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন উদ্যোক্তা সৃষ্টি করবে ইন্ডি ক্যাফে গ্লোবাল ও ঐক্য ফাউন্ডেশন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৭ অপরাহ্ণ ০৬, অক্টোবর ২০২২
অর্থনীতি
A A
দলীয় সদস্যরা একসঙ্গে বসে আলোচনা ও স্বাক্ষর করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ৮৭ হাজার ১৯১ টি গ্রামে নতুন উদ্যোক্তা সৃষ্টি কার্যক্রম হাতে নিয়েছে ইন্ডি ক্যাফে গ্লোবাল ও ঐক্য ফাউন্ডেশন।

নতুন উদ্যোক্তারা মাত্র ৫০ হাজার টাকার বিনিময়ে এ কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন।

বৃহস্পতিবার ৬ অক্টোবর দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের চ্যানেল আই কার্যালয়ে অনুষ্ঠিত ‘তারকা কথন’ অনুষ্ঠানে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।

Banglabid

অনুষ্ঠানে উপস্থিত ইন্ডি ক্যাফে গ্লোবাল টি অ্যান্ড কফি বিডি’র  ব্যবস্থাপনা পরিচালক সফল উদ্যোক্তা আব্দুল আজিজ বলেন, ‘‘নতুন উদ্যোক্তা সৃষ্টি করার লক্ষ্যে আমরা এক বছর আগে ঐক্য ফাউন্ডেশনের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ শুরুর প্রত্যয় ব্যক্ত করেছিলাম। মাত্র ৫০ হাজার টাকার বিনিময়ে উদ্যোক্তাদের জন্য একটা প্যাকেজ তৈরি করা হয়েছে। যেখানে উদ্যোক্তারা একটি ডিজিটাল ইন্সট্যান্ট কফি মেশিন, এক হাজার কাপের পরিমাণ কাঁচামাল, স্পেশাল ট্রেনিং ও বেসিক ট্রেনিং পাবেন।  এছাড়াও মেশিনের কারিগরী দিক নির্দেশনা সহ কীভাবে ব্যবসা শুরু করা হবে সেটাও নতুন উদ্যোক্তাদের জানানো হবে। ’’

তিনি আরও বলেন, এছাড়াও আমরা দেশের ৬৪টি জেলার ৬৪ জন উদ্যোক্তাকে নির্বাচন করে সহজ শর্তে কফি মেশিন দিব। তারাই হবেন আমাদের জেলা প্রতিনিধি। এছাড়াও উপজেলা পর্যায়ে দু’জন উদ্যোক্তাদের নিয়ে কমিটি গঠন করা হবে যার নাম হবে জেলা কমিটি।

গত বছরের ফেব্রুয়ারিতে ইন্ডিক্যাফে গ্লোবালের উদ্যোক্তা  আব্দুল আজিজকে নিয়ে সফলতা ও সফল উদ্যোক্তা একটি পর্ব চ্যানেল আইতে প্রচারিত হয় যা সারা বাংলাদেশ ব্যাপক সাড়া ফেলে।

Reneta

সেখানে উদ্যোক্তা আব্দুল আজিজ জানিয়েছিলেন নতুন উদ্যোক্তা সৃষ্টিতে তিনি কাজ করবেন তার তৈরী কফি মেশিন, চা, মালাই চা, মসলা চা, ইন্সট্যান্ট টি বিক্রি করে যে কোন তরুণ অত্যন্ত স্বল্প একটি পুঁজি নিয়ে হয়ে উঠতে পারবেন একজন সফল উদ্যোক্তা।

যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. আজহারুল ইসলাম বলেন, দেশের উন্নয়নে যুব শক্তিকে কাজে লাগানো খুবই প্রয়োজন। আমাদের দেশের এক তৃতীয়াংশ যুব শ্রেণী। আমরা প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি করে থাকি। উদ্যোক্তারা প্রশিক্ষণের পর চাকরি না খুঁজে নিজের প্রতিষ্ঠানের দিকে মনোযোগ দেয়। এখন পর্যন্ত আমরা ৬৬ লাখ যুব ও যুব নারীকে প্রশিক্ষণ দিয়েছি। এদের মধ্যে ২৩ লাখ প্রশিক্ষিত হয়ে আত্মকর্মী হয়েছে। তারা নিজেরা উদ্যোক্তা হয়ে পণ্য উৎপাদন ও  নিজেরাই পণ্য বাজারজাত করছে। এছাড়াও তাদের প্রতিষ্ঠানে ৮ থেকে ১০ জন কর্মী কাজ করছে।

বাংলাদেশের সংবাদ সম্মেলনে চ্যানেল আই অনলাইন প্রতিনিধিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ অনুষ্ঠানে গণমাধ্যম, সিএমএসএমই ও শিল্প উন্নয়ন কর্মী অপু মাহফুজ বলেন:  দেশের ৮৭ হাজার ১৯১ টি গ্রামে নতুন এসএমই উদ্যোক্তা সৃষ্টি কার্যক্রমের স্বীকৃতি ঘোষণা আমার জন্য প্রাপ্তি ও প্রেরণা।

স্বীকৃতি কার্যক্রম এসএমই উদ্যোক্তা হতে কল করুন হট লাইন নাম্বার +৮৮০৯৬৭৮৩৬৬৬৬৬

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্প ও কারিগরি সহায়তা কেন্দ্রের (বিটাক) মহাপরিচালক আনোয়ার হোসেন চৌধুরী, চ্যানেল আইয়ের সিনিয়র জেনারেল ম্যানেজার (প্রোগ্রাম) আমীরুল ইসলাম সহ ঐক্য ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দেশের কুটির, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের বিকাশ এবং এই খাতের টেকসই উন্নয়নে অবদান রাখছে ঐক্য ফাউন্ডেশন। দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র, মাঝারি উদ্যোক্তাদের নিয়ে প্রথম টেলিভিশন অনুষ্ঠান ‘উদ্যোক্তা’ পরিচালনা করছে ঐক্য। বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তাদের সর্ববৃহৎ অনলাইন মার্কেট www.oikko.com.bd তৈরি করেছে ঐক্য ফাউন্ডেশন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঐক্য ফাউন্ডেশন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বেসরকারি হাসপাতালের ফি নির্ধারণ করে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

পরবর্তী

শাকিব ইস্যুতে আমি কিছুই বলব না: মুনমুন

পরবর্তী
বাংলাদেশি অভিনেত্রী মুনমুনের ছবি, চ্যানেল আই অনলাইন শাকিব ইস্যুতে মন্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

শাকিব ইস্যুতে আমি কিছুই বলব না: মুনমুন

প্রধানমন্ত্রী মিয়ানমার ইস্যুতে বক্তব্য দিচ্ছেন, পেছনে বইয়ের আলমারি. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমার ইস্যুতে যা বললেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

গ্যাস ও বিদ্যুৎ সঙ্কট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনায় জনদুর্ভোগ কমানোর চেষ্টায় সরকার

আগস্ট ২৪, ২০২৬

ভিয়েতনামের অর্থনীতিতে জোয়ার, ২০২৭ সালের মধ্যেই ১১ শতাংশ বাড়বে প্রবৃদ্ধি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রজনন স্বাস্থ্য ভালো রাখার উপায়

আগস্ট ২৪, ২০২৬

গিনিতে আবর্জনার স্তূপ ধসে ৩০ জনের মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঘুমানোর আগে সূরা আল-মুলক পড়ার ফজিলত কী? জানুন কোরআন-হাদিসের আলোকে

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT