চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গানে, নাচে মুখর ঐক্য ডট কম ডট বিডি ‘হুমায়ূন মেলা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৪ অপরাহ্ণ ১৩, নভেম্বর ২০২২
বিনোদন
A A
বিভিন্ন বয়সের মানুষজনের সমবেত উপস্থিতি, ব্যানার ও ছবি সহ সাংস্কৃতিক অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

কিংবদন্তি কথাসাহিত্যিক, বাংলা চলচ্চিত্র, টেলিভিশন নাটকের নন্দিত নির্মাতা হুমায়ূন আহমেদের ৭৪তম জন্মদিন বুধবার (১৩ নভেম্বর)। এই কিংবদন্তির জন্মদিন উপলক্ষে উৎসবমুখর পরিবেশে চ্যানেল আই প্রাঙ্গণের চেতনা চত্বরে অনুষ্ঠিত হচ্ছে ঐক্য ডট কম ডট বিডি ‘হুমায়ূন মেলা’- পাওয়ার্ড বাই নতুন ধারা ইন অ্যাসোসিয়েশন উইথ মেট্রোসেম।

১১টা ৫ মিনিটে শুরু হয় ‘চ্যানেল আই হুমায়ূন মেলা’র অনুষ্ঠান। ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর সহ বক্তব্য রাখেন হুমায়ূন আহমেদের বন্ধু, স্বজনসহ বহু গুণীজন।

ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ‘আজকের দিনে, হুমায়ূন আহমেদের জন্মদিনে তিনি কোথায় আছেন আমরা জানি না। তাকে শুভেচ্ছা জানিয়ে আমরা হুমায়ূন মেলা শুরু করছি। ঐক্য ডট কম ডট বিডি ‘হুমায়ূন মেলা’।’

Banglabid

অভিনেত্রী দিলারা জামান বলেন, ‘হুমায়ূন আহমেদ একটি তারার নাম, নক্ষত্রের নাম। যে মানুষটির জন্য আজকে আমি দিলারা জামান। আমার জনপ্রিয়তা, আমার অর্জন, তার পেছনে এই মানুষটি। তাকে স্যালুট জানাই।’

অন্যপ্রকাশের প্রকাশক ও প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম বলেন, ‘চ্যানেল আইয়ের সাথে হুমায়ূন আহমেদের ছিল আত্মিক সম্পর্ক। তিনি সবসময় বলতেন আমরা একই পরিবারের মানুষ।’

ঐক্য ফাউন্ডেশনের সভাপতি শাহীন আক্তার রেনী বলেন, ‘হুমায়ুন আহমেদের লেখা, উপন্যাস, গান, সুর সবই আছে। শুধু উনি নেই। তার পরেও উনি আমাদের মাঝে বিচরণ করছেন। তাঁকে জানাই শুভ জন্মদিন। হুমায়ূন আহমেদ আমাদের প্রাণে চিরজীবন থাকবেন।’

Reneta

গানে, নাচে মুখর ঐক্য ডট কম ডট বিডি ‘হুমায়ূন মেলা’. Channel i News - চ্যানেল আই নিউজ

নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, ‘শরৎচন্দ্রের পর বাঙালি মধ্যবিত্তের পাঠাভ্যাস চলে গিয়েছিল। সত্তর এবং আশির দশকে হুমায়ূন আহমেদ এই দায়িত্ব তুলে নিলেন। শুধু তুলে নিলেন বললে ভুল হবে। একেবারে বিপ্লব ঘটালেন। তার বই ছাড়া সেই সময়ে তরুণদের চলতোই না। তাকে কেন্দ্র করে বাংলাদেশের প্রকাশনা শিল্পের বড় উত্থান ঘটে।’

এরপর সাড়ে ১১টায় হলুদ বেলুন উড়িয়ে উদ্বোধন ঘোষণা করা হয় হুমায়ূন মেলার। মেলা প্রাঙ্গণে এসময়ে হলুদ পাঞ্জাবী আর নীল শাড়ি পরে উপস্থিত ছিলেন অসংখ্য হিমু ও রূপা। ঢাকের শব্দে জমে ওঠে মেলা প্রাঙ্গণ।

বিভিন্ন অঙ্গনের হুমায়ূন ভক্ত ও বিশিষ্টজনরা উপস্থিত হয়েছেন হুমায়ূন মেলায়। জন্মদিন উপলক্ষে চ্যানেল আই প্রাঙ্গণে স্থাপিত বিশেষ উন্মুক্ত মঞ্চে চলছে হুমায়ূন আহমেদের লেখা গান ও গানের তালে নাচ। তার স্মরণে স্মৃতিকথা বলছেন অনুষ্ঠানে আগত বিশিষ্টজনরা। আরো আছে হুমায়ূন আহমেদের লেখা থেকে আবৃত্তি পরিবেশনা। হুমায়ূন স্মরণে চিত্রাঙ্কন করছে বিভিন্ন বয়সী শিশুশিল্পীরা।

মেলাতে হুমায়ূন আহমেদের বই, তার নির্মিত চলচ্চিত্র ও নাটকের ভিডিও সিডিসহ বিভিন্ন ধরণের পণ্য ও সেবার পসরা দিয়ে সাজানো হয়েছে স্টলগুলো। আছে ঐক্য ডট কম ডট বিডির স্টল।

মেলা পরিচালনা করছেন আমীরুল ইসলাম।উপস্থাপনা করছেন অপু মাহফুজ, সাফি আহমেদ, দিলরুবা সাথী ও মনামী মেহনাজ। মেলা সরাসরি সম্প্রচার করছে চ্যানেল আই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঐক্য ডট কম ডট বিডিঐক্য ফাউন্ডেশনচ্যানেল আইলিড বিনোদনহুমায়ূন আহমেদহুমায়ূন মেলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পদ্মবিলের সৌন্দর্য দেখতে ছুটে আসছেন পর্যটক

পরবর্তী

বুড়িগঙ্গায় পাওয়া মরদেহ নিখোঁজ দুরন্ত বিপ্লবের

পরবর্তী
বাংলাদেশের একজন পুরুষ সাংবাদিক বা নেতা, পটভূমিতে খেলার মাঠ।. Channel i News - চ্যানেল আই নিউজ

বুড়িগঙ্গায় পাওয়া মরদেহ নিখোঁজ দুরন্ত বিপ্লবের

প্রধানমন্ত্রীর সাথে সৌদি প্রতিনিধি সাক্ষাৎ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবের কাছে তেল চেয়েছেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT