চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঐক্য হলিডে মার্কেট ও হোমমেড ফুডের মধ্যে সমঝোতা স্মারক সাক্ষর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫১ অপরাহ্ণ ২০, এপ্রিল ২০২৪
অর্থনীতি
A A

ডিএনসিসি-ঐক্য হলিডে মার্কেট এবং হোমমেড ফুড অন্টাপ্রেনিওরস অফ বাংলাদেশ-পাওয়ার্ড বাই লাবন্য বাই ইসরাত গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক সাক্ষর হয়েছে।

রাজধানীর একটি রেস্টুরেন্টে শনিবার (২০ এপ্রিল) এই সমঝোতা সাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

হোমমেড ফুড অন্ট্রাপ্রেনিওরস অফ বাংলাদেশ এর পক্ষে গ্রুপ হেড ইসরাত জাহান মমতাজ মওলা এবং ডিএনসিসি-ঐক্য হলিডে মার্কেট এর পক্ষে নির্বাহী পরিচালক সুরাইয়া আলম সমঝোতা স্মারকে সাক্ষর করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গণমাধ্যম ও শিল্প উন্নয়ন কর্মী চ্যানেল আইয়ের উপস্থাপক অপু মাহফুজ।

ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেট প্রতি সপ্তাহে শুক্র ও শনিবার আগারগাঁও আইসিটি রোডে বসে। ঈদের বন্ধের পর এ সপ্তাহ থেকে এসএমই পণ্যের সাথে নতুন করে যুক্ত হয়েছেন হোমমেড ফুডের উদ্যোক্তারা। নিয়মিত এসএমই পণ্যের মার্কেট এর সাথে নিয়মিত ‘হোম শেফ ফুড ফেস্টিভ্যাল।’

এই সমঝোতা স্মারকের পরিধির মধ্যে রয়েছে উদ্যোক্তাদের কল্যাণে তথ্য, জ্ঞান এবং সর্বোত্তম অনুশীলন বিনিময়ের মাধ্যমে নলেজ শেয়ারিং কার্যক্রম গ্রহণসহ উভয় প্রতিষ্ঠান প্রচারণা বৃদ্ধিতে ব্র্যান্ডিং ও পিআর নিয়ে একসঙ্গে কাজ করবে। এসএমই উদ্যোক্তা, নারী উদ্যোক্তা, তরুণ উদ্যোক্তাদের এই পথ চলাকে আরো অনুপ্রাণিত করবে এই সমঝোতা চুক্তি৷

হোমমেড ফুড অন্ট্রাপ্রেনার্স অব বাংলাদেশ এর পক্ষে উপস্থিত ছিলেন গ্রুপ হেড ইসরাত জাহান মমতাজ মওলা, এডমিন প্যানেল সদস্য নিপা বাশার, জুলিয়া শারমিন রাত্রি, ইফফাত জাহান মিলা।

Reneta

ঐক্য ফাউন্ডেশন, ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেট এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ঐক্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সুরাইয়া আলম, পরিচালক, বাণিজ্যিক সম্পৃক্তকরণ উইং জান্নাতুল ফেরদৌস, ঐক্য ফাউন্ডেশন পরিচালক এবং ডিএনসিসি-ঐক্য হলিডে মার্কেট এর চিফ অপারেটিং অফিসার আরিফুল হক, ঐক্য ফাউন্ডেশন পরিচালক এবং ডিএনসিসি-ঐক্য হলিডে মার্কেট এর চিফ কমার্শিয়াল অফিসার রাজিব হাসান, মাজেদা খানম বীথি, পরিচালক প্রেস এন্ড পাবলিকেশন্স, ঐক্য ফাউন্ডেশন এবং ঐক্য ফাউন্ডেশন পরিচালক ও লিগ্যাল ডিভিশন হেড এডভোকেট মাসুমা মিথিলা।

ডিএনসিসি-ঐক্য হলিডে মার্কেট বাংলাদেশের প্রথম এসএমই হলিডে মার্কেট। দেশের এসএমই উদ্যোক্তাদের উন্নয়নে, বাজার সম্প্রসারণে, এক্সেস টু ডিরেক্ট হলিডে মার্কেট প্রতি সপ্তাহে প্রত্যক্ষ ভূমিকা রেখে চলেছে। ডিএনসিসি-ঐক্য হলিডে মার্কেট এ পর্যন্ত সর্বোচ্চ দু’দিনে ৪৮ লাখ টাকা এবং ২৩টি আসর মিলে প্রায় ৬ কোটি টাকার বিক্রি এনে দিয়েছে উদ্যোক্তাদের।

এ মার্কেটে প্রথমবারের মত অংশগ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশের হোমমেড ফুড অন্ট্রাপ্রেনারদের ফেসবুকভিত্তিক অন্যতম বৃহৎ একটি গ্রুপ। যৌথ উদ্যোগে অনলাইনে হোমমেড ফুডের প্রায় ১৯ হাজার নারী উপকৃত ও অনুপ্রাণিত হবেন বলে উভয় প্রতিষ্ঠানের প্রত্যাশা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঐক্য ফাউন্ডেশনডিএনসিসি-ঐক্য হলিডে মার্কেটসমঝোতা স্মারক স্বাক্ষরহোমমেড ফুড অন্ট্রাপ্রেনার্স অব বাংলাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT