ক্রিকেট

‘সবচেয়ে সহজ হলো সাকিবকে অধিনায়ক করে দেয়া’

নাজমুল হাসান ক্যাচ মিসে কষ্ট পেয়েছেন, সাংবাদিকদের সাথে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নাজমুল হাসান ও অন্য একজন ব্যক্তি সাংবাদিকদের সাথে কথা বলছেন, পেশাদার পরিবেশে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কে হচ্ছেন বাংলাদেশ ওয়ানডে দলের পরবর্তী অধিনায়ক—শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে নাজমুল হাসান পাপনের কাছে জানতে চাওয়া হয়। বিসিবি সভাপতি বলেন, শর্ট লিস্টে থাকা খেলোয়াড়দের সঙ্গে কথা বলে বোর্ডে আলোচনার পর কিছুটা সময় নিয়েই চূড়ান্ত করা হবে অধিনায়ক। নাজমুল হাসান জানান, দীর্ঘমেয়াদের জন্য ভাবা হচ্ছে পরবর্তী অধিনায়ক। যে কারণে সিদ্ধান্ত হবে সব পক্ষের সঙ্গে বৈঠকের পর।
‘এখনো আলোচনা হয়নি। একটু ব্রেক দিয়ে সময় নিয়ে চিন্তা করতে হবে। যদি একটা সিরিজ হতো যে সহ-অধিনায়ক সে চালিয়ে নিত। কিন্তু আমাদের দীর্ঘমেয়াদী ভাবনাও রয়েছে।’
‘এটা (সাকিব) তো সংশয়াতীত চয়েজ। কিন্তু আপনি কি বলতে পারবেন সাকিব আরও দুই বছর খেলবে। আমাদের জানতে হবে তো ওর পরিকল্পনা। একটু জেনে নেই। এটা নিয়ে বোর্ডের সবার সঙ্গে কথাবার্তা বলতে হবে। খেলোয়াড়দের সঙ্গে কথা বলতে হবে। এটা ঠিক সবচেয়ে সহজতর হলো সাকিবকে অধিনায়ক করে দেয়া।’
‘চয়েজ ঠিক করার আগে ওদের সঙ্গেও কথা বলতে হবে। যাকে যাকে আমরা করতে চাই তাদের সঙ্গে কথা বলতে হবে। অনেক সময় আছে অনেক খেলোয়াড়কে বললে সে নাও রাজী হতে পারে।’-বলেন নাজমুল হাসান।

 

চোটজর্জর তামিম ইকবাল অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর ক্রিকেটপাড়ায় আলোচনার বিষয়বস্তু এখন জাতীয় দলের নেতৃত্ব। এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো বড় আসরের আগে ক্রিকেট বিশেষজ্ঞদের অধিকাংশ সাকিবের পক্ষে ভোট দিচ্ছেন। তবে বিশ্বসেরা অলরাউন্ডার দায়িত্ব নেওয়ার ব্যাপারে আগ্রহী কিনা সেটিও জানার আছে বোর্ডের। অন্যান্য বিকল্পের মধ্যে আছেন সহ-অধিনায়ক লিটন দাস, এমনকি মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্তরাও।
বিষয়:অধিনায়ক ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ পাপন বাংলাদেশ বিসিবি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…