চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনিয়মিত অভিবাসন রোধে নেদারল্যান্ডস সীমান্তে তল্লাশি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৬ পূর্বাহ্ণ ১১, ডিসেম্বর ২০২৪
আন্তর্জাতিক
A A

নেদারল্যান্ডস অনিয়মিত অভিবাসন মোকাবিলায় জার্মানি ও বেলজিয়াম সংলগ্ন সীমান্তে পর্যবেক্ষণ ও তল্লাশি জোরদার করা হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) দক্ষিণাঞ্চলে বেলজিয়ামের সাথে ইজডেন সীমান্তে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অভিবাসন ও আশ্রয় বিষয়ক মন্ত্রী মার্জোলিন ফাবার।

মার্জোলিন ফাবার কট্টর ডানপন্থির ফ্রিডম পার্টির (পিভিভি) সদস্য। তিনি জানিয়েছেন, নতুন সরকার অভিবাসীদেরস্রোত হ্রাসে বদ্ধপরিকর।

অভিবাসন মোকাবিলায় আগামী ছয় মাস ধরে সীমান্ত এলাকায় যানবাহন ও যাত্রীদের যে-কোনো সময় তল্লাশি করা হবে। আন্তর্জাতিক ট্রেনেও পর্যবেক্ষণ চলবে। তবে সাধারণ সীমান্ত পারাপারে কোনো বড় বাধা সৃষ্টি হবে না বলে জানানো হয়েছে।

সীমান্ত পুলিশ নিশ্চিত করেছে যে, অভিবাসন ও আশ্রয় মন্ত্রণালয়ের নির্দেশে শেঞ্জেন দেশ সংলগ্ন সীমান্তে অস্থায়ী সীমান্ত পর্যবেক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

এই কার্যক্রমের অংশ হিসেবে শেঞ্জেন সীমান্ত কোডের আর্টিকেল ২৫-এর আওতায় জনশৃঙ্খলা বা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি থাকলে সদস্য দেশগুলোকে অস্থায়ী সীমান্ত পর্যবেক্ষণের অনুমতি দেয়া হয়েছে। তবে এই উদ্যোগের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

Reneta

সীমান্ত এলাকার প্রায় ৫০টি পৌর কর্তৃপক্ষ এই পর্যবেক্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বলেছেন, এটি সীমান্ত যাত্রীদের জন্য বাধা সৃষ্টি করতে পারে।

ফাবার এই পরিকল্পনার কার্যকারিতার সমালোচনাকে প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, “আমি এটিকে প্রতীকী রাজনীতি হিসেবে দেখছি না।” সীমান্ত পুলিশ এখন আরও দক্ষতার সাথে কাজ করার জন্য একটি নির্দিষ্ট ম্যান্ডেট পেয়েছে বলে মন্তব্য করেছেন ফাবার।

সীমিত সক্ষমতায় কার্যক্রম

এদিকে সীমান্ত পুলিশ জানিয়েছে যে, জার্মানির মতো স্থায়ী চেকপয়েন্ট স্থাপনের মতো সক্ষমতা তাদের নেই। নেদারল্যান্ডসে প্রায় ৮৪০টি সীমান্ত ক্রসিং রয়েছে। আর এসব চেকিংয়ের জন্য মাত্র ৫০ জন অফিসার নিয়োগ করা হয়েছে।

সূত্র: ডয়চে ভেলে (ডিডব্লিউ)।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অনিয়মিত অভিবাসননেদারল্যান্ডসরোধসীমান্ত নিরাপত্তা জোরদার
শেয়ারTweetPin

সর্বশেষ

সি-প্যানেল ও ডব্লিউএইচএম-এ নিরাপত্তা ঝুঁকি: গ্রাহকদের সতর্ক করল বিডিইএইচপিএ

মে ১, ২০২৬

শ্রমিকরা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে: তারেক রহমান

মে ১, ২০২৬

ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে উৎপাদন বাড়াচ্ছে না এক্সন ও শেভরন

মে ১, ২০২৬

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নির্ধারণী ম্যাচের আগে যা বলছে আবহাওয়া বার্তা

মে ১, ২০২৬

আমাদের মাঝে কোনো আতঙ্ক নেই, লক্ষ্য এখন সিরিজে সমতা: ফক্সক্রফট

মে ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT