বিনোদন

কাবিলা-পাশাদের সাথে ব্যাচেলর বাসায় ফিরছে নেহাল!

প্রেস কনফারেন্সে অংশগ্রহণকারী ব্যক্তিরা দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেস কনফারেন্সে বিভিন্ন ব্যক্তি উপস্থিত, একটি বড় স্ক্রিনে ‘PRESS MEET’ লেখা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিয়ালের প্রথম দুটি সিজনে কাবিলা, হাবু, পাশা, শুভদের পাশাপাশি নেহাল চরিত্র দিয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন তৌসিফ মাহবুব। কিন্তু তৃতীয় ও চতুর্থ সিজনে অন্যান্য চরিত্র থাকলেও ছিলো না নেহাল!

তখন থেকেই অনেকেই বলছিলেন, নেহাল চরিত্রটিকে তারা ‘মিস’ করছেন! সেই দর্শকদের জন্যই যে হঠাৎ চমক লাগা খবর দিলেন অমি!

প্রচারে থাকা ‘ব্যাচেলর পয়েন্ট’ এর সিজন ৫-এর আসন্ন পর্বগুলোতে দেখা যাবে নেহাল ওরফে তৌসিফ মাহবুবকে।

মঙ্গলবার বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়া হয়। যেখানে তৌসিফ মাহবুবসহ উপস্থিত ছিলেন কাজল আরেফিন অমি, বঙ্গের চিফ অব কনটেন্ট মুশফিকুর রহমান মঞ্জুসহ ‘ব্যাচেলর পয়েন্ট’-এর অন্যান্য শিল্পীরা।

বর্তমানে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার রাতে বুম ফিল্মের ইউটিউব এবং পরে চ্যানেল আইতে প্রচার হচ্ছে ব্যাচেলর পয়েন্ট সিজন ৫। এছাড়া প্রতিমাসের দ্বিতীয় বৃহস্পতিবার বঙ্গের ওটিটি প্ল্যার্টফমে একসঙ্গে আটপর্ব করে দেখা যাচ্ছে।

বিষয়:ওটিটি কাবিলা তৌসিফ মাহবুব নাটক নেহাল ব্যাচেলর পয়েন্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…