চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তির ৫ পাস পরেও চীনে রাজত্ব করছে যে ছবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৮ অপরাহ্ণ ০৬, মে ২০২৫
বিনোদন
A A
চীনে রাজত্ব করছে এক মহাকাব্যিক চরিত্রের ছবি, মহাসাগরে যুদ্ধের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

জাদুকরী শক্তি দিয়ে এক বালকের দানবদের বিরুদ্ধে লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত অ্যানিমেটেড চলচ্চিত্র “নে ঝা ২” চীনের ইতিহাসে সর্বোচ্চ আয় করা সিনেমার রেকর্ড গড়েছে আগেই! তবে বিস্মিত হওয়ার মতো ঘটনা হলো, মুক্তির পাঁচ মাস হয়ে গেলেও সিনেমাটি এখেনো দাপিয়ে বেড়াচ্ছে চীনের সিনেমা হলগুলো!

সিনেমাটি চীনের গর্বের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে। দেশীয় বক্স অফিসে ব্যাপক সাফল্যের পর যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশেও রেকর্ড পরিমাণ আয় করেছে।

শুধু তাই নয়,‘নে ঝা ২’ সর্বকালের সর্বোচ্চ আয়কারী অ্যানিমেশনের স্থানটিও ছিনিয়ে নিয়েছে সিনেমাটি। জানুয়ারিতে মুক্তি পাওয়া এই সিনেমাটির পাঁচ মাস পরেও উল্লেখযোগ্য পরিমাণ আয় নিয়ে বিস্মিত সিনেবিশ্লেষকরা।

Banglabid

চীনের ট্রেড অ্যানালিস্ট থেকে ক্রিটিকরা বলছেন, এই সিক্যুয়েল প্রমাণ করেছে—নিজ দেশের দর্শকরাই কোনো সিনেমাকে সবচেয়ে বড় সাফল্যের দিকে নিয়ে যেতে পারে। এটি এখনো বক্স অফিসের শীর্ষ ৫ তালিকায় দৃঢ়ভাবে টিকে আছে।

গেল সপ্তাহে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের থান্ডারবল্টস মুক্তি পেলেও চীনের দর্শকদের কাছে এটি প্রত্যাশিত সাড়া ফেলতে পারেনি। এরমধ্যেই নে ঝা-২ ৫.৭ মিলিয়ন ডলার আয় করে শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছে! এর মধ্যে ২.৯ মিলিয়ন ডলার এসেছে আইম্যাক্স থেকে, যার ফলে পুরো সপ্তাহান্তে চীনের বক্স অফিস সংগ্রহ দাঁড়িয়েছে ৬৫.৬ মিলিয়ন ডলারে।

এই এক ছবির জন্য ২০২৪ সালের একই সময়ের তুলনায় চীনা বক্স অফিসে এবার ৩১.৬% প্রবৃদ্ধি দেখা গেছে, এবং বছরের শুরু থেকে মোট আয় দাঁড়িয়েছে ৩.৬৫ বিলিয়ন ডলার।

Reneta

মার্কিন সংবাদ মাধ্যম ভ্যারাইটি-এর রিপোর্ট অনুযায়ী, আর্টিসান গেটওয়ে জানায় যে, ‘নে ঝা ২’ তার ১৪তম সপ্তাহান্তে ৬.৫ মিলিয়ন ডলার আয় করেছে। এটি বর্তমানে চীনের বক্স অফিস চার্টে ৩ নম্বর অবস্থানে রয়েছে। সিনেমাটির বিশ্বব্যাপী মোট আয় এখন ২.১৩ বিলিয়ন ডলার।

‘নে ঝা ২’ যা এখন পর্যন্ত সর্বোচ্চ আয়কারী অ্যানিমেশন চলচ্চিত্র এবং ইতিহাসের পঞ্চম সর্বোচ্চ আয়কারী ছবি। –কইমই

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চীনা সিনেমাচীনের সিনেমানে ঝানে ঝা ২বক্স অফিসলিড বিনোদনহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

হাসানের ৬ উইকেট, মুমিনুল-তানজিদের ব্যাটে ডারউইনে সোনালী এক দিন বাংলাদেশের

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের অবরোধ প্রত্যাহার

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আবারও বাড়ল স্বর্ণের দাম

আগস্ট ১৩, ২০২৬

আদালতে এসে জামিন পেলেন তানজিন তিশা

আগস্ট ১৩, ২০২৬

‘আদালতের দ্বারে দ্বারে ঘুরে আর হয়রানির শিকার হতে হবে না’

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT