রাজনীতি

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিচ্ছে না এনসিপি

NCP logo with a ballot box and flag on top, representing the National Citizen Party. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আজ শুক্রবার ১৭ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে জুলাই সনদে স্বাক্ষর অনুষ্ঠান। তবে এ অনুষ্ঠানে যোগ না দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার ১৬ অক্টোবর রাতে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিয়াঁজো প্রধান আরিফুল ইসলাম আদীব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইনি ভিত্তি প্রতিষ্ঠা ছাড়া এই স্বাক্ষর অনুষ্ঠান কেবলমাত্র আনুষ্ঠানিকতা হিসেবেই থেকে যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আমরা বারবার আইনি ভিত্তির বিষয়টি উত্থাপন করেছি। কিন্তু সেই দাবি পূরণের আগে এ ধরনের আয়োজন ‘জুলাই ঘোষণাপত্রের’ মতো একতরফা দলিলে পরিণত হবে।

তবে এনসিপি জানিয়েছে, ঐকমত্য কমিশন যেহেতু সময় বৃদ্ধি করেছে, তারা কমিশনের পরবর্তী আলোচনায় অংশ নিয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করবে। দাবি বাস্তবায়িত হলে পরবর্তীতে সনদে স্বাক্ষর করবে দলটি।

বিষয়:এনসিপি জাতীয় নাগরিক পার্টি জুলাই সনদ জুলাই সনদ স্বাক্ষর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…