চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এনসিএল: অমিত-গালিবের সেঞ্চুরির দিনে হাসানের ৫ উইকেট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২১ অপরাহ্ণ ০১, ডিসেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে প্রস্তুত, একজন ক্রিকেটার বল হাতে ধরা. Channel i News - চ্যানেল আই নিউজ

এনসিএলের দ্বিতীয় দিনে রাজশাহীর বিপক্ষে আসাদুল্লাহ আল গালিব এবং অমিত হাসানের সেঞ্চুরিতে ভর করে বড় সংগ্রহ গড়েছে সিলেট। আরেক ম্যাচে রংপুরকে ফলোঅনে পাঠিয়েছে চট্টগ্রাম, হাসান মাহমুদ তুলে নিয়েছেন ৫ উইকেট।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিনে রাজশাহীর বিপক্ষে ২ উইকেটে ৩৫ রান নিয়ে শুরু করে সিলেট। দিনের ৮২.৩ ওভারে তাদের মাত্র ১ উইকেটের পতন হয়েছে, ৩ উইকেট হারিয়ে ৩৭০ রান সংগ্রহ করেছে দলটি।

তৃতীয় উইকেট জুটিতে অবিচ্ছিন্ন ২৬৪ রান তুলেছেন অমিত-গালিব। গালিব ১৩ চার ও এক ছক্কায় ১৯৯ বলে অপরাজিত আছেন ১১১ রানে। অমিত ২০১ বলে ২৪ চার ও এক ছক্কায় অপরাজিত আছেন ১৭২ রানে। ওপেনার জাকির হাসান ৭৪ বলে ৬০ রান করেছেন।

Banglabid

কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিন ধস নামে রংপুরের ব্যাটিংয়ে। চট্টগ্রামের হয়ে হাসান মাহমুদ ও ইফরান হোসেনের বোলিং তাণ্ডবে দ্বিতীয় দিনে ১২৬ রানে গুটিয়ে যায় রংপুর।

প্রথমদিনে চট্টগ্রাম ৬ উইকেট হারিয়ে ২৭০ রানে শেষ করেছিল। দ্বিতীয় দিনে ৩৫০ রানে থামে তাদের ইনিংস। সর্বোচ্চ রান করেন জিল্লুর রহমান বিজয়। ২০৪ বলে ১১৩ রানের ইনিংস খেলেন। রবিউল হাসান এবং মেহেদী হাসান রংপুরের হয়ে ৩টি করে উইকেট নেন।

ব্যাটিংয়ে নেমেই চাপে পড়ে রংপুর। সর্বোচ্চ রান ৭৮ বলে অপরাজিত ৪৬, তানবীর হায়দারের ব্যাটে এসেছে।

Reneta

হাসান মাহমুদ ১৩ ওভারে ৩১ রান খরচায় নেন ৫ উইকেট। ১১ ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট নেন ইফরান। ১টি করে উইকেট নেন নাঈম হাসান এবং হাসান মুরাদ।

ফলোঅনে নেমে কোন উইকেট না হারিয়ে ৪ রানে দ্বিতীয় দিন শেষ করেছে রংপুর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিতএনসিলগালিবচট্টগ্রামরংপুররাজশাহীলিড স্পোর্টসসিলেটহাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬

আফগান সিরিজের দিনক্ষণ ঠিক করলেও বাংলাদেশ নিয়ে এখনও চুপ ভারত

আগস্ট ১১, ২০২৬

দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

পিএসসির নতুন চার সদস্যকে শপথ পড়ালেন প্রধান বিচারপতি

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

এসডিজি অর্জনে সমন্বিতভাবে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT