চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের কমিটি গঠন

মোহাম্মদ রুবেলমোহাম্মদ রুবেল
৭:৩৬ অপরাহ্ণ ২৯, ডিসেম্বর ২০২৪
- সেমি লিড, রাজনীতি, শিক্ষা
A A

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ফার্মেসি বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তারকে সভাপতি এবং প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. বোরহান উদ্দিনকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে ফোরামের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. সৈয়দ মোহম্মদ কামরুল আহছান ও উপদেষ্টা অধ্যাপক ড. শামছুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান (সভাপতি) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে ও অধ্যাপক ড. নুরুল ইসলাম (সম্পাদক) জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব লাভ করায় পরবর্তী পূর্ণাঙ্গ কমিটি গঠনের আগ পর্যন্ত ফার্মেসি বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার সভাপতি হিসেবে এবং প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. বোরহান উদ্দিন সম্পাদক হিসেবে ফোরামের দায়িত্ব গ্রহণ করেছেন।

এতে আরও বলা হয়, নবনির্বাচিত সভাপতি অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার দীর্ঘদিন ধরে সংগঠনের সঙ্গে যুক্ত থেকে এর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি সংগঠনের আদর্শ এবং লক্ষ্য বাস্তবায়নে পূর্বের ন্যায় সচেষ্ট থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।

সম্পাদক অধ্যাপক ড. বোরহান উদ্দিন সংগঠনের কর্মসূচি কার্যকরভাবে পরিচালনার জন্য সবার সমর্থন ও অংশগ্রহণ কামনা করেছেন। নতুন নেতৃত্বের অধীনে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সর্বাঙ্গীণ কল্যাণে সক্রিয় ভূমিকা রাখার প্রতিশ্রুতি দিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয়তাবাদী শিক্ষক ফোরামজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বৃষ্টির পানিতে এক হাজার যাত্রী নিয়ে আটকে আছে পর্যটক এক্সপ্রেস

জুলাই ৭, ২০২৬

চট্টগ্রাম, রংপুরসহ চার বিভাগে বন্যার শঙ্কা

জুলাই ৭, ২০২৬

টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড

জুলাই ৭, ২০২৬

বেলুচিস্তানে অস্ত্রধারীদের হামলায় নয় পুলিশ নিহত

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT