ফুটবল

৪৬ বছর বয়সে নেমেও মাঠ মাতালেন রোনালদিনহো

৪৬ বছর বয়সে নেমেও মাঠ মাতালেন রোনালদিনহো

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও ফুটবল মাঠে ফিরলেন ব্রাজিলের অন্যতম সেরা তারকা রোনালদিনহো। দীর্ঘ ১১ বছর পর প্রতিযোগিতামূলক ফুটবলে মাঠে নেমেছিলেন। ইতালিয়ান সিরি সি’র ডার্বি ম্যাচে রাভেন্নার জার্সিতে মাঠে নেমেছিলেন ৪৬ বর্ষী কিংবদন্তি।

রাভেন্না ও ফরলির মধ্যকার হাইভোল্টেজ ম্যাচে রোনালদিনহো প্রথমার্ধে মাঠে নেমেছিলেন। সেই চিরচেনা ক্লোজ কন্ট্রোল, চোখের পলকে করা দুর্দান্ত ফুটওয়ার্ক আর মুগ্ধ করা ড্রিবলিংয়ের ফ্লেয়ার স্টেডিয়ামের উপস্থিত দর্শকদের নস্টালজিক করে তোলে। মাঠে তার উপস্থিতির সময়ে দর্শকরা গ্যালারি মাতিয়ে তোলেন।

ম্যাচে দলের জয়ে বড় অবদান রেখেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। রাভেন্নার করা প্রথম গোলটির ক্ষেত্রে তার প্লেমেকিং এবং পাস ভূমিকা রাখে। প্রথমার্ধের রোনির অসাধারণ অবদানের সুবাদে ম্যাচ রাভেন্না ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।

প্রথমার্ধের খেলা শেষে ‘ব্যালন ডি অর’ জয়ী বার্সার সাবেক মাঠের বাইরে চলে যান। গ্যালারির দর্শক দাঁড়িয়ে করতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানান।

বিষয়:ফরলি রাভেন্না রোনালদিনহো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…