ফরিদপুর

ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ, ১ আসনে জামায়াতের ইলিয়াসের জয়

ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ, ১ আসনে জামায়াতের ইলিয়াসের জয়
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ফরিদপুর-২ আসনে (নগরকান্দা, সালথা এবং সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন) বিপুল ভোটে এগিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি শামা ওবায়েদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. আকরাম আলী থেকে ৩৩ হাজার ৮৩৯ ভোটে এগিয়ে জিতেছেন ধানের শীষের প্রার্থী।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, মোট ১১৭ কেন্দ্রে শামা ওবায়েদ ১ লাখ ২১ হাজার ৮৯ ভোট পেয়েছেন। খেলাফত মজলিসের রিক্সা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৮৭ হাজার ২৫০ ভোট।

ফরিদপুর-১ (মধুখালী, বোয়ালমারী এবং আলফাডাংগা উপজেলা) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. ইলিয়াস মোল্লা বিপুল ভোটে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির খন্দকার নাসিরুল ইসলাম থেকে ২৮ হাজার ৬৩৭ ভোটে এগিয়ে জিতেছেন দাঁড়িপাল্লার প্রার্থী।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, মোট ১৯৭ কেন্দ্রে ইলিয়াস ১ লাখ ৫৪ হাজার ৭৯৮ ভোট পেয়েছেন। ধানের শীষের প্রার্থী পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ১৬৫ ভোট।

বিষয়:ইলিয়াস জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬ জামায়াত বিএনপি শামা ওবায়েদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…