চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে তৈরি তেজস যুদ্ধবিমানে উড়লেন নরেন্দ্র মোদি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২২ অপরাহ্ণ ২৫, নভেম্বর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
নরেন্দ্র মোদি তেজস যুদ্ধবিমান চালাচ্ছেন, ভারতীয় প্রধানমন্ত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় বিমানবাহিনীতে ইতোমধ্যেই সাত বছর পূর্ণ হয়েছে তেজসের। দেশিয় প্রযুক্তিতে তৈরি এই যুদ্ধবিমান তেজস-এ চেপে এবার আকাশে উড়লেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শনিবার ২৫ নভেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এর এক প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার কর্ণাটকের বেঙ্গালুরুতে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের সাইটে তেজস বিমানে চেপে আকাশে উড়লেন।

প্রতিবেদনে বলা হয়, পরে সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি পোস্ট করেন নরেন্দ্র মোদি। ক্যাপশনে লেখেন, ‘তেজসে সফলভাবে উড়ান সম্পন্ন করলাম। অভিজ্ঞতাটি অবিশ্বাস্য ছিল। উল্লেখযোগ্যভাবে আমাদের দেশের ক্ষমতার প্রতি আমার আস্থা আরও বাড়িয়েছে এই উড়ান। আমাদের দেশের সম্ভাবনা সম্পর্কে নতুন করে গর্ববোধ করছি এবং আশাবাদী হচ্ছি।’

Banglabid

সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে জানা যায়, আগামী ফেব্রুয়ারি থেকে তেজস এমকে-১ এ সিরিজের যুদ্ধবিমান হাতে পাবে ভারতীয় বিমানবাহিনী। ভারতে তৈরি এই যুদ্ধবিমান বেশ কয়েক ধরনের অস্ত্র নিক্ষেপে সক্ষম। দৃশ্যমানতা ছাড়িয়েও মিসাইল নিক্ষেপ করতে সক্ষম হবে এই নতুন যুদ্ধবিমান।

এক বিজ্ঞপ্তিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, আগামী দিনে ভারতীয় বিমানবাহিনীর সদস্যদের অন্যতম নির্ভরশীল অস্ত্র হয়ে উঠবে এই তেজস যুদ্ধবিমান।

Reneta

উল্লেখ্য, গত ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে সরকারি সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিকালসের সাথে ৪৮ হাজার কোটি টাকার চুক্তি করেছিল প্রতিরক্ষা মন্ত্রণালয়। মোট ৮৩টি তেজস এমকে-১এ যুদ্ধবিমান কেনার জন্য এই চুক্তি করা হয়। সেই চুক্তির তিন বছরের মাথায় বিমানবাহিনীর হাতে তেজস যুদ্ধবিমান তুলে দিতে চলেছে হ্যাল।

তেজস যুদ্ধবিমানে একটি ইঞ্জিন রয়েছে। তবে কঠিন পরিস্থিতিতে প্রতিপক্ষর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম এই যুদ্ধবিমান। এছাড়াও নজরদারির ক্ষেত্রে এই যুদ্ধবিমান বেশ কার্যকর। বিমানবাহিনীর পাশাপাশি ভারতীয় নৌ-বাহিনীরও আস্থাভাজন এই যুদ্ধবিমান।

ভারতীয় বিমানবাহিনীর তেজসের পথচলা শুরু হয়েছিল ৪৫ নম্বর স্কোয়াড্রনের হাত ধরে। এই স্কোয়াড্রনটি ‘ফ্লাইং ড্যাগার’ নামেও পরিচিত। এরপর ২০২০ সালের মে মাসে ১৮ নম্বর স্কোয়াড্রনেও তেজস যুদ্ধবিমান যুক্ত করা হয়।

এছাড়াও ভারত থেকে তেজস কেনার বিষয়ে আগ্রহ দেখাচ্ছে বেশ কিছু দেশ। তাদের মধ্যে রয়েছে আমেরিকা, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মিশর এবং আর্জেন্টিনা। সর্বশেষ মালয়েশিয়ার কাছে ১৮টি যুদ্ধবিমান বিক্রি করার সিদ্ধান্ত নেয় ভারত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তেজস যুদ্ধবিমানে উড়লেন নরেন্দ্র মোদিনরেন্দ্র মোদিপিএম নরেন্দ্র মোদিভারতে তৈরি তেজস যুদ্ধবিমান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পিটার হাসকে নিয়ে রাশিয়ার অভিযোগ, যা বলল যুক্তরাষ্ট্র

পরবর্তী

পাকিস্তান ছাড়তে অনথিভুক্ত শরণার্থীদের লাগছে লাখ টাকা জরিমানা

পরবর্তী
শরণার্থীরা ট্রাকে করে বাংলাদেশে প্রবেশের জন্য অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তান ছাড়তে অনথিভুক্ত শরণার্থীদের লাগছে লাখ টাকা জরিমানা

১০০ টাকায় সিলেট টেস্টের টিকিট

সর্বশেষ

‘রাজনীতির সদরে-অন্দরে’ বইয়ের মোড়ক উন্মোচন

আগস্ট ১৯, ২০২৬

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT