চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নামিবিয়াকে হারিয়ে সুপার এইটে পাকিস্তান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৩ অপরাহ্ণ ১৮, ফেব্রুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

নামিবিয়াকে হারিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে উঠেছে পাকিস্তান। গ্রুপপর্বের চার ম্যাচে তিন জয়ে ছয় পয়েন্টে টেবিলে ভারতের পর অবস্থান পাকিস্তানের। অপরাজিত সেঞ্চুরি করে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন ওপেনার সাহিবজাদা ফারহান।

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে ৩ উেইকেট হারিয়ে ১৯৯ রান তোলে পাকিস্তান। জবাব দিতে নেমে ১৭.৩ ওভারে ৯৭ রান তুলে অলআউট হয় নামিবিয়া। ১০২ রানের জয়ে সুপার এইট নিশ্চিত হয় দলটির।

আগে ব্যাট করা পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান ৫৮ বলে ১০০ রানে অপরাজিত থাকেন। তার ইনিংসে ১১টি চার ও ৪টি ছক্কার মার ছিল। আরেক ওপেনার সাইম আইয়ুব এদিন ১৪ রান করেন। অধিনায়ক সালমান আলী আঘা ৩৮ রান করেন। এছাড়া ৩৬ রানে অপরাজিত থাকেন শাদাব খান।

নামিবিয়ার জ্যাক ব্রাসেল সর্বোচ্চ ২টি উইকেট নেন। বাকি উইকেটটি নেন গেরহার্ড এরাসমাস।

২০০ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে নামিবিয়ার দুই ব্যাটার ছাড়া আর কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি। ওপেনার লরেন স্টিনক্যাম্প সর্বোচ্চ ২৩ রান করেছেন। দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান করেন অ্যালেক্সজান্ডার বুসিং।

বোলিং অ্যাকশন নিয়ে আলোচনায় থাকা পাকিস্তানের স্পিনার উসমান তারিক সর্বোচ্চ ৪টি উইকেট নিয়েছেন। আরেক স্পিনার শাদাব খান নিয়েছেন ৩ উইকেট। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন মো. নাওয়াজ ও সালমান মির্জা।

Reneta

চার ম্যাচে দুই জয় নিয়ে টেবিলের তিনে থেকে আসরে বিদায় নিতে হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রকে। এখন পর্যন্ত একটি জয় তুলেছে নেদারল্যান্ডস ও কোনো জয় পায়নি নামিবিয়া।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কলম্বোনামিবিয়াপাকিস্তানফারহানলিড স্পোর্টসশাদাবসালমানস্টিনক্যাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদের মরদেহ উদ্ধার

এপ্রিল ২৫, ২০২৬

ইরান-যুক্তরাষ্ট্র টানাপোড়েন: জাতীয়তাবাদের পুনর্জাগরণ, সাম্রাজ্যবাদী কৌশলের সীমাবদ্ধতা

এপ্রিল ২৫, ২০২৬

মাঠে লুটিয়ে পড়ে মৃত্যু নাইজেরিয়ান স্ট্রাইকারের

এপ্রিল ২৫, ২০২৬

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টিও মারা গেছেন

এপ্রিল ২৫, ২০২৬

বিশ্বকাপে মানবাধিকার লঙ্ঘনের শঙ্কা, অ্যামনেস্টির ভ্রমণ সতর্কবার্তা

এপ্রিল ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT