চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাস্তি হিসেবে ম্যাচ ফি কাটার সাথে ডিমেরিটও পেলেন নাহিদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫২ অপরাহ্ন ১২, নভেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
নাহিদ রানা

নাহিদ রানা

সিলেট টেস্টে দারুণ একটি দিন কাটিয়েছে বাংলাদেশ। ব্যাটারদের দারুণ পারফরম্যান্সে বড় সংগ্রহের পথে টিম টাইগার্স। তবে দিনের শেষে দুঃসংবাদ পেতে হয়েছে পেসার নাহিদ রানাকে। আয়ারল্যান্ড ব্যাটার কেড কারমাইকেলের দিকে বল ছুঁড়ে মারায় শাস্তি পেয়েছেন ২৩ বর্ষী তারকা।

আচরণবিধি ভঙ্গের দায়ে নাহিদকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি। পাশাপাশি নামের পাশে একটি ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

সিলেট টেস্টের প্রথম দিনে ২৭ ওভারের সময় ঘটনাটি ঘটে। বল করার পর ফলো থ্রুতে সেটা কারমাইকেলের দিকে ছুঁড়ে মারেন নাহিদ। বল গিয়ে আঘাত হানে আইরিশ ব্যাটারের প্যাডে। সেসময় ক্রিজের ভেতরেই ছিলেন।

বিবৃতিতে বলা হয়েছে, নাহিদ আইসিসি আচরণবিধির লেভেল-১ লঙ্ঘন করেছেন। নিয়ম অনুযায়ী, ম্যাচ চলাকালে কোনো খেলোয়াড় প্রতিপক্ষ কারও দিকে বা কাছাকাছি বল ছুড়ে মারতে পারবেন না অথবা তার দিকে কোনো ক্রিকেটসামগ্রী বিপজ্জনকভাবে ফেলতে পারবেন না।

সাধারণত আচরণবিধির লেভেল-১ লঙ্ঘনের দায়ে খেলোয়াড়কে সতর্ক করার পাশাপাশি সর্বোচ্চ শাস্তি হিসেবে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয় ও ২ ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়।

এ ছাড়া এক কিংবা দুই ডিমেরিট পয়েন্ট যুক্ত করা হয়। তবে নাহিদকে ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে এবং একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে। মাঠের দুই আম্পায়ার স্যাম নাগাজোস্কি এবং আহসান রাজা, টিভি আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ এবং চতুর্থ আম্পায়ার তানভীর আহমেদ ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে নাহিদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনেন।

Reneta

পরবর্তীতে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্ট শাস্তির প্রস্তাব করেন। নাহিদ অভিযোগ মেনে নেয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। ২৪ মাসের হিসেবে এটাই নাহিদের প্রথম শাস্তি।

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে ৮৫ ওভারে ১ উইকেটে ৩৩৮ রান তুলেছে বাংলাদেশ। ৫২ রানে এগিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবে টিম টাইগার্স।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিআয়ারল্যান্ডনাহিদবাংলাদেশলিড স্পোর্টসসিলেট টেস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

নিয়োগসহ সব ধরনের পরীক্ষা আসছে পাবলিক পরীক্ষা আইনের আওতায়

এপ্রিল ৭, ২০২৬

ইরানকে এক রাতে নিশ্চিহ্ন করে দেয়ার হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু

এপ্রিল ৭, ২০২৬

ইরানের সর্বোচ্চ নেতার শারীরিক অবস্থা সংকটাপন্ন

এপ্রিল ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

৯ এপ্রিল বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোট, সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি

এপ্রিল ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT