চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাইজিপি’কে ওয়ানস্টপ সল্যুশনে পরিণত করতে সমৃদ্ধ করা হচ্ছে

এশিয়ান টেকনোলজি অ্যাওয়ার্ড পেল গ্রামীণফোন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৮ অপরাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০২৪
তথ্যপ্রযুক্তি
A A
এশিয়ান টেকনোলজি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৪, পুরস্কার গ্রহণ অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

মাইজিপি’কে ওয়ান-স্টপ সল্যুশনে পরিণত করার লক্ষ্যে গ্রাহকদের পরিবর্তিত চাহিদা অনুযায়ী প্রতিনিয়ত অ্যাপটিকে আরো সমৃদ্ধ করা হচ্ছে। অ্যাপটি হয়ে উঠছে আরো সহজ, সুবিধাজনক ও গ্রাহকদের দৈনন্দিন জীবনের উপযোগী।

‘ডিজিটাল-টেলিযোগাযোগ’ ক্যাটাগরিতে ‘মাইজিপি’ অ্যাপ- এর জন্য এশিয়ান টেকনোলজি অ্যাওয়ার্ড ২০২৪ পেল দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবাদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন।

এই স্বীকৃতি দেশজুড়ে ডিজিটাল অভিজ্ঞতাকে রূপান্তরিত করতে এবং অ্যাপের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় সব ডিজিটাল সেবাকে হাতের মুঠোয় আনতে মাইজিপি -এর ভূমিকাকে তুলে ধরে।

Banglabid

মাই জিপি অ্যাপে করোনা মহামারি চলাকালীন শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পড়াশোনা চালিয়ে যেতে পারেন তাই অনলাইন ক্লাসের জন্য লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থা করা হয়েছিল। এছাড়া বিনোদনের জন্য জনপ্রিয় প্ল্যাটফর্ম হয়ে উঠেছে মাইজিপি। ১০টি’র বেশি ওটিটি প্ল্যাটফর্মের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে ক্রিকেট বিশ্বকাপসহ লাইভস্কোর আপডেট এবং গুরুত্বপূর্ণ খেলাগুলো সরাসরি দেখার সুযোগ করে দিচ্ছে মাইজিপি।

অত্যাধুনিক ক্লাউড-নেটিভ আর্কিটেকচারের মাধ্যমে মাইজিপি অ্যাপ প্রতি সেকেন্ডে ৮ হাজার লেনদেন প্রক্রিয়াকরণ করতে পারে। যার ফলে প্রতি মাসে ২ কোটির বেশি সক্রিয় গ্রাহকদের লেনদেন সংক্রান্ত সেবা প্রদান করা সম্ভব হচ্ছে। মাইজিপির নতুন সংস্করণ ৫.০ হয়ে উঠেছে আরো সহজ ও ব্যবহারবান্ধব। হাজার হাজার গ্রাহকদের মতামতের ভিত্তিতে অ্যাপটিকে আরো গ্রাহকবান্ধব করা হয়েছে।

মাইজিপি অ্যাপটি ৩ কোটির বেশি স্মার্টফোনে ইনস্টল করা হয়েছে। গ্রামীণফোনের সেবা গ্রহণের ধারায় যুগান্তকারী পরিবর্তন এনেছে মাইজিপি। এই অ্যাপটির মাধ্যমে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, সার্ভিস কাস্টমাইজেশন এবং তাৎক্ষণিক নোটিফিকেশনসহ নিরবচ্ছিন্নভাবে বেশ কয়েকটি ফিচার উপভোগের সুযোগ পাচ্ছেন গ্রাহকরা। এক ট্যাপে বিল পরিশোধ থেকে শুরু করে বিনোদনমূলক কন্টেন্ট উপভোগের সুযোগ রয়েছে অ্যাপটিতে। গ্রামীণফোনের ৯৯ শতাংশ সেবাই এখন মাইজিপিতে পাওয়া যায়, যা অ্যাপটিকে দেশের বৃহত্তম সেলফ সার্ভিস অ্যাপে পরিণত করেছে। এই অ্যাপটির মাধ্যমে ডেটা ব্যালেন্স ছাড়া লেনদেন এবং মোবাইল ফিন্যান্সিয়াল পার্টনারদের সহযোগিতায় জরুরি ব্যালেন্স সেবা গ্রহণ করতে পারেন গ্রাহকরা।

Reneta

এশিয়ান টেকনোলজি অ্যাওয়ার্ড এশিয়ার আয়োজক হচ্ছে এশিয়ান বিজনেস রিভিউ, যারা এশিয়াজুড়ে বিভিন্ন খাতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবনকে স্বীকৃতি দেয়। প্রযুক্তি ও ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নিজ নিজ খাতে নেতৃত্বদানকারী প্রতিষ্ঠানগুলোকে সম্মাননা জানাতেই এই অ্যাওয়ার্ড।

গ্রামীণফোনের চিফ ডিজিটাল অফিসার (সিডিও) সোলায়মান আলম বলেন, “এটি এমন একটি প্ল্যাটফর্ম যা গ্রাহকদের ক্ষমতায়ন করে এবং সেবা প্রদান ও প্রযুক্তিগত উকর্ষের দিক থেকে এক নতুন মানদণ্ডে পরিণত হয়েছে। উদ্ভাবন অব্যাহত রাখতে ও সেবার উন্নয়নে এই পুরস্কার আমাদের অনুপ্রাণিত করবে। গ্রাহকদের জন্য সত্যিকারভাবে প্রয়োজনীয় ডিজিটাল সেবা প্রদানের ক্ষেত্রেও এ পুরষ্কার উৎসাহ দেবে।

গ্রামীণফোনের চিফ ইনফরমেশন অফিসার (সিআইও) নিরঞ্জন শ্রীনিবাসন বলেন, “ গ্রাহকদের প্রয়োজনকে কেন্দ্রে রেখে মাইজিপি অ্যাপটি সম্পূর্ণরূপে বাংলাদেশে স্থানীয় মেধাবীদের দ্বারা ডেভেলপ করা হয়েছে। কোটি মানুষের কাছে নিত্য প্রয়োজনীয় টুল হয়ে উঠেছে মাইজিপি অ্যাপ এবং বাংলাদেশে এমন রূপান্তর আনতে পেরে আমরা গর্বিত। নিরবচ্ছিন্ন সেবার মাধ্যমে গ্রাহকদের ক্ষমতায়নে নতুন নতুন সেবা আনতে আমরা সংকল্পবদ্ধ।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়ান টেকনোলজি অ্যাওয়ার্ডওয়ান-স্টপ সল্যুশনগ্রামীণফোনমাইজিপি
শেয়ারTweetPin

সর্বশেষ

তাসকিনের সফল বড়শি অভিযান, ক্যারি-জ্যাকের সাথে আড্ডা-মাছ শিকার

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বহিষ্কৃত জামায়াত নেতা গাজী নজরুলের ৮ সপ্তাহের আগাম জামিন

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

আলোচনার টেবিলে বাংলাদেশ-ভারত সম্পর্ক

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

সালাহউদ্দিন আহমদকে গুমের ঘটনায় যে ২ জনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

আগস্ট ১০, ২০২৬

বড় চমকের প্রস্তুতি, দুই বিশ্বকাপজয়ীর খুব কাছাকাছি বার্সা, আছে এক আর্জেন্টাইন

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT