বিনোদন

‘জীবনে আর বড় কোনো চাওয়া পাওয়া নাই’

প্রকাশ্য ও ব্যক্তিগত ছবি, দুইজন পুরুষের ছবি, একজন বসে অন্যজন দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুইজন পুরুষের ছবি, একজন বসে আছেন এবং অন্যজন দাঁড়িয়ে আছেন, পটভূমিতে কিছু মানুষ ও আলো।. Channel i News – চ্যানেল আই নিউজ

“জীবনে প্রথমবার কাবা শরীফে আসা। আর প্রথমবার ঢুকেই কালো পাথরে চুমু দিতে পেরেছি, যেটাতে চুমু দেয়া ভাগ্যের চেয়েও ভাগ্যের ব্যাপার।”

কাবা শরীফের সামনে বসে করা এক ভিডিও নিজের ফেসবুকে পোস্ট করে এভাবেই নিজের উত্তেজনা আর উচ্ছ্বাসের কথা বলেন ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান।

জানা গেছে বর্তমানে ওমরাহ পালন করতে তিনি অবস্থান করছেন মক্কা নগরীতে। ভিডিওতে ইহরামের সাদা পোশাকে দেখা যায় অভিনেতাকে।

উচ্ছ্বাস নিয়ে ফারহান এসময় আরো বলেন,“আলহামদুলিল্লাহ… আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। জীবনে আর বড় কোনো চাওয়া পাওয়া নাই। আল্লাহ সবাইকে এই পবিত্র স্থানে আসার তৌফিক দিন। এটা সত্যিই আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। সবাই আমার জন্য দোয়া করবেন।”

কয়েক ঘণ্টার মধ্যে অভিনেতার ভিডিওতে ছড়িয়ে যায়। ফেসবুকে রিয়েকশনই আছে প্রায় ২২ লাখ! মন্তব্য এসেছে ষাট হাজারের বেশী, এদিকে ফারহানের পোস্টটি শেয়ার হয়েছে প্রায় ২২ হাজার!

বিষয়:অভিনেতা ছোটপর্দা নাটক ফারহান মুশফিক আর ফারহান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…