কর্পোরেট নিউজ

সোলার এক্সপোতে অংশ নিচ্ছে সোলারিক, বাস্তবায়নে ১৯৬ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প

সোলার এক্সপোতে অংশ নিচ্ছে সোলারিক, বাস্তবায়নে ১৯৬ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প

ছবি: সংগৃহীত

বাংলাদেশের শিল্পখাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে কাজ করছে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান সোলারিক (সোলার ইন্টারকন্টিনেন্টাল লিমিটেড)। প্রতিষ্ঠানটি এ পর্যন্ত দেশে ১৯৬ মেগাওয়াট পিক ক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করেছে। বর্তমানে পরিচালনা করছে ৮৫টি কার্যকর প্রকল্প।

মঙ্গলবার (৩ নভেম্বর) ঢাকায় শুরু হওয়া বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬-এ অংশ নিচ্ছে প্রতিষ্ঠানটি।

সোলারিকের উল্লেখযোগ্য প্রকল্পের মধ্যে রয়েছে চট্টগ্রামের কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনে (কেইপিজেড) ইয়াংওয়ান করপোরেশনের জন্য নির্মিত ৫২ মেগাওয়াটপিক ক্ষমতার রুফটপ সোলার প্রকল্প। প্রতিষ্ঠানটির দাবি, এটি বিশ্বের বৃহত্তম রুফটপ সোলার ইপিসি প্রকল্প। এ ছাড়া হা-মীম গ্রুপের জন্য ২৮ মেগাওয়াটপিক ক্ষমতার একটি সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপন করেছে সোলারিক।

প্রতিষ্ঠানটির বিজনেস ডেভেলপমেন্ট পরিচালক ইঞ্জিনিয়ার নাজনীন আক্তার বলেন, শিল্পখাতে সাশ্রয়ী ও টেকসই সৌরবিদ্যুতের প্রসার ঘটিয়ে বাংলাদেশকে সবুজ জ্বালানির পথে এগিয়ে নেওয়াই তাদের লক্ষ্য। শিল্পকারখানায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়লে দেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা ও টেকসই অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বাংলাদেশ সোলার এক্সপোতে অংশগ্রহণের মাধ্যমে শিল্প উদ্যোক্তা, সম্ভাব্য বিনিয়োগকারী, জ্বালানি খাতের পেশাজীবী ও প্রযুক্তি উদ্ভাবকদের সঙ্গে মতবিনিময় এবং নতুন অংশীদারত্ব তৈরির প্রত্যাশা করছে প্রতিষ্ঠানটি। সোলারিকের লক্ষ্য, শিল্পখাতে সৌরবিদ্যুতের ব্যবহার ও বিনিয়োগের সম্ভাবনা আরও সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশের সবুজ জ্বালানিতে রূপান্তরের প্রক্রিয়াকে এগিয়ে নেওয়া।

বিষয়:বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬ সোলার ইন্টারকন্টিনেন্টাল লিমিটেড সোলারিক প্রতিষ্ঠান সৌরবিদ্যুৎ প্রকল্প
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…