ফুটবল

গোল যে-ই করুক, আমাদের আসলে গোল দরকার

বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা অনুশীলনে ব্যস্ত, মাঠে প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা অনুশীলন করছে, মাঠে প্রস্তুতি নিচ্ছেন, ভুটান প্রিমিয়ার লিগের জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ফিফা উইন্ডোতে ভুটানের বিপক্ষে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলতে গেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেখানকার পরিবেশে মানিয়ে নিতে সমস্যা হলেও আস্তে আস্তে মানিয়ে নিচ্ছে দল। মঙ্গলবারও অনুশীলন করেছেন রহমত-তপুরা। সেখানে জয়ের বিকল্প কিছু দেখছেন না তারা।

বাংলাদেশ দলের ফরোয়ার্ড ফাহিম ফয়সাল প্রস্তুতি নিয়ে বললেন, ‘গতকাল দম নিয়ে আমাদের যেমন সমস্যা হচ্ছিলো আজকে তেমন সমস্যা নেই। আগামীকাল আমরা অনুশীলন করতে পারলে ওই সমস্যাগুলো কেটে যাবে। জয় ছাড়া আমরা অন্যকিছু চিন্তা করছি না। আমরা এখানে এসেছি জয়ের লক্ষ্য নিয়ে। আমি দলকে সাহায্য করতে চাই, নিজেকে উজাড় করে দিয়ে গোল করতে চাই।’

আরেক ফরোয়ার্ড শেখ মোরসালিন বললেন, ‘আমাদের ম্যাচ দুটিতে জয় খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং গোল আমি করি, মিডফিল্ডার করুক, উইঙ্গার বা ডিফেন্ডার যেই করুক, আমাদের আসলে গোল দরকার। আমাদের মূল লক্ষ্য যেহেতু ম্যাচ জেতা, সেখানে চাপ থাকবে। তবে চাপ না নিয়ে ভালোমত কিছু করতে পারব।’

৫ সেপ্টেম্বর ভুটানের বিপক্ষে চাংলিমিথং স্টেডিয়ামে প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। একই মাঠে ৮ সেপ্টম্বর শেষ ম্যাচ খেলবে লাল-সবুজের দল।

বিষয়:চাংলিমিথাং ফাহিম ফিফা বাফুফে বাংলাদেশ ভুটান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…