পরিবেশ

বিশ্বের অর্ধেকেরও বেশি সমুদ্রের পানির রঙ পরিবর্তন হয়েছে

প্রাকৃতিক সৌন্দর্য দেখাচ্ছে একটি দ্বীপের চারপাশের সমুদ্রের জলরঙ পরিবর্তন. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি দ্বীপের চারপাশে সমুদ্রের জলরঙ পরিবর্তন এবং আকাশে মেঘের ছায়া পড়ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্বের ৫৬ শতাংশেরও বেশি সমুদ্রের পানির রঙ গত দুই দশকে উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে। গবেষকরা বলছে, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণ এটি ঘটেছে। নীল থেকে ধীরে ধীরে সবুজ রঙ ধারণ করছে সমুদের পানি।

এনডিটিভি জানায়, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির গবেষকরা নেচার জার্নালে প্রকাশিত গবেষণাপত্রে লিখেছেন, এই রঙের পরিবর্তন মানুষের চোখে খুবই সূক্ষ্ম দেখায়। সমুদ্রের রঙ, নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলের পানির নিচের জীবন এবং উপাদানের প্রতিফলনকে তুলে ধরে। সেখানকার পানি সময়ের সাথে সাথে ক্রমাগত সবুজ হয়ে উঠেছে, যা বাস্তুতন্ত্রের পরিবর্তনের ইঙ্গিত দেয়।

সমুদ্রের পানিতে ফাইটোপ্ল্যাঙ্কটন উপস্থিত যা আসে সবুজ রঙের ক্লোরোফিল থেকে। বিজ্ঞানীরা তাই জলবায়ু পরিবর্তনের প্রভাব ভালোভাবে বুঝতে ফাইটোপ্ল্যাঙ্কটন পরীক্ষা করতে আগ্রহী যদিও এর জন্য প্রায় ৩০ বছর সময় লাগবে বলে জানান তারা।

ন্যাশনাল ওশানোগ্রাফি সেন্টারের প্রধান বি বি কেল জানান, ২০০২ সাল থেকে ২০২২ পর্যন্ত একটু একটু করে সমুদ্রের রং বদলে যাচ্ছে এবং যে গতিতে এই পরিবর্তন ঘটছে, তার সঙ্গে বৈশ্বিক উষ্ণতাবৃদ্ধির হারের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তারা স্যাটেলাইট দিয়ে রেকর্ড করা সাতটি মহাসাগরের রঙ একসাথে বিশ্লেষণ করেছেন।

এই বিষয়ে এমআইটি এর আর্থ, অ্যাটমোস্ফিয়ারিক অ্যান্ড প্ল্যানেটারি সায়েন্সেস বিভাগের সিনিয়র গবেষক ডুটকিউইচ বলেছেন, আসলে এটি বাস্তবে ঘটতে দেখা আশ্চর্যজনক নয় বরং ভয়ের।

বিষয়:জলবায়ু পরিবর্তন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…