চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হজে গেছেন ৭৫ হাজারের বেশি বাংলাদেশি, ১২ জনের মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪০ পূর্বাহ্ণ ১১, জুন ২০২৪
- সেমি লিড, ধর্ম ও জীবন, বাংলাদেশ
A A
হাজি ও যাত্রীর ভিড়, বিমানবন্দরে প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

পবিত্র হজ পালনের উদ্দেশে এখন পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন ৭৫ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী। তবে এদের মধ্যে ১২ জন হজযাত্রী বার্ধক্যজনিত কারণে মারা গেছেন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

হেল্পডেস্কের তথ্যমতে, সর্বশেষ ৬ জুন মক্কায় শেখ আরিফুল ইসলাম (৫৭) নামের একজন মারা গেছেন। মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে ১১ জন পুরুষ ও একজন মহিলা।

মক্কাজুড়ে চলছে অবৈধ হজযাত্রী ও অভিবাসীদের ধরপাকড়। বাংলাদেশীসহ বিভিন্ন দেশের কয়েক হাজার অবৈধ অভিবাসীকে এরই মধ্যে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মূলত হজ কার্যক্রম নির্বিঘ্ন করতেই এমন পদক্ষেপ নিয়েছে সৌদি সরকার।

হাজীদের স্বাস্থ্যসেবা, মিনা-মুজদালিফায় তাবু ব্যবস্থাপনা, মক্কায় আবাসন সরজমিনে পরিদর্শন করেছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান।

এর আগে, গত ৯ মে বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৪১৫ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করে। এর মাধ্যমেই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। হজের শেষ ফ্লাইট যাবে ১২ জুন।

এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় গাইডসহ হজ পালনে সৌদি আরব যাবেন ৮৫ হাজার ২৫২ জন। এর মধ্যে সরকারিভাবে নিবন্ধন করেছেন ৪ হাজার ৫৬২ জন। আর বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৮০ হাজার ৬৯৫ জন। প্রতি ৪৪ জনে একজন করে গাইড হিসেবে ১ হাজার ৮৯৯ জন হজযাত্রীদের সঙ্গে যাবেন।

ট্যাগ: বাংলাদেশি হজযাত্রীবাংলাদেশি হজযাত্রী ১২ জনের মৃত্যুহজযাত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাহমুদউল্লাহকে ভুলভাবে এলবিডব্লিউ দেয়া হয়েছিল

পরবর্তী

ট্রেলারেই বাজিমাত প্রভাস-দীপিকার ‘কল্কি ২৮৯৮ এডি’র

পরবর্তী
প্রভাস, দীপিকা ও অন্যান্য চরিত্রের অ্যাকশন দৃশ্য, সিনেমার পোস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রেলারেই বাজিমাত প্রভাস-দীপিকার 'কল্কি ২৮৯৮ এডি'র

তানজিন তিশা ও অন্য অভিনেতা ওটিটিতে মুক্তি পাচ্ছে 'পয়জন' সিনেমার প্রিমিয়ারে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ওটিটিতে মুক্তি পাচ্ছে তানজিন তিশার 'পয়জন'

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT