ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বেইত লাহিয়ায় ইসরায়েলি বিমান হামলায় ৭৫ জনসহ গাজাজুড়ে ২৪ ঘণ্টায় প্রায় ১০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
আজ ৩০ নভেম্বর শনিবার সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, অবরুদ্ধ ফিলিস্তিনিদের ক্ষুধা ও দুর্ভোগ বিপর্যয়ের পর্যায়ে চলে গেছে। এতে, ক্ষুধা ও বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে নিহতের সংখ্যা বেড়েই চলেছে।
ইসরায়েল ও লেবাননের মধ্যে ৬০ দিনের যুদ্ধবিরতির চুক্তির মধ্যে ৪ দিন অতিবাহিত হয়েছে। হিজবুল্লাহ্ প্রধান নাঈম কাশেম বলেছেন, ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তির পদক্ষেপ ‘ঐশ্বরিক বিজয়’।
এদিকে, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ড বলছে, ইসরায়েল-হিজবুল্লাহ্ যুদ্ধবিরতি পর্যবেক্ষণ করতে বৈরুতে আছেন মেজর জেনারেল জ্যাসপার জেফার্স।
এছাড়া সংবাদ মাধ্যম এফপি জানিয়েছে, গাজা-ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে পুনরায় আলোচনা করতে মিশরের কায়রোতে যাচ্ছে হামাস প্রতিনিধি দল।







