চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জোট সরকার গঠনে নরেন্দ্র মোদির চ্যালেঞ্জ

তাসফিয়া মুজতবাতাসফিয়া মুজতবা
২:০৭ অপরাহ্ণ ০৬, জুন ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

এর আগে পর পর দুইবার সরকার গঠন করে ভারতের প্রধানমন্ত্রীর আসনে বসলেও তৃতীয়বারে এসে জোট সরকার গঠন করতে হচ্ছে নরেন্দ্র মোদিকে। এর আগে আসনের সংখ্যার বিচারে সরকার গঠনের যোগ্যতা অর্জন করতে নিজ দল বিজেপি ছাড়া অন্য কোন দলের ওপর নির্ভর করতে হয়নি তাকে।

ভারতে গত ১০ বছরেও কেন্দ্রীয় সরকার পরিচালনায় ক্ষমতার ব্যবহার পুরোটাই ছিলো দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতে। কিন্তু জোট সরকার গঠন হলে জোটের অন্যান্য দলগুলোর কথাও শুনতে হবে তাদের। জোট সঙ্গীদের পক্ষ বদলের প্রবণতার কারণে মোদির জন্য বিষয়টি বেশ চ্যালেঞ্জিং হবে। এই নতুন কাজের ধরন তিনি কতটা গ্রহণ করতে পারবেন, তার ওপরেই এই সরকারের স্থায়িত্ব নির্ভর করছে।

জোটের দলগুলোর প্রভাব

এবার মোদির দল বিজেপি একক সরকার গঠনের জন্য ন্যূনতম ২৭২টি আসনে জয় পায়নি। দল হিসেবে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও তার নেতৃত্বে এনডিএ জোট ২৯৩টি আসনে জয় পেয়েছে। তাই জোটগতভাবে প্রাপ্ত আসনের ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে পারবেন। তবে এনডিএ জোটের সঙ্গীদের ওপর ভর করেই তাকে সরকার গঠন করতে হবে।

জোট সরকার গঠন করছেন নরেন্দ্র মোদি

বড় নেতাদের সন্তুষ্টি

কেন্দ্রে সরকার গড়তে ও চালাতে জোট হিসেবে এনডিএর সাংগঠনিক সমর্থনের প্রয়োজন হবে বিজেপির। এনডিএ জোটের বড় দুই নেতা চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার উভয়ই যথাক্রমে ১৬ ও ১২টি করে আসন পেয়েছেন। তারা এখন কেন্দ্রে সরকার গঠন এবং চালিয়ে যাওয়ার জন্য বিজেপির জন্য অত্যাবশ্যক মিত্র হয়ে উঠেছেন। তারপরে রয়েছেন চিরাগ পাসোয়ানের মতো অন্যান্য সহযোগীরা যারা চার-পাঁচটি আসন নিয়ে এনডিএ জোটের সংখ্যা আসন সংখ্যা ২৯৫ পর্যন্ত পৌঁছে দিয়েছেন। তাই এই জোটের অংশীদারদের খুশি রাখতে হবে বিজেপিকে। আর সেটা হবে বেশ চ্যালেঞ্জের।

রাজনীতি

বিজেপি এর মুখপাত্র গোপাল কৃষ্ণ আগরওয়াল বলেন, আমরা অভ্যন্তরীণভাবে আলোচনা করেছি যে কীভাবে আমাদের কাজ, অর্থনৈতিক উন্নয়ন, ভারতের বৈশ্বিক ভাবমূর্তি ধরে রাখবে। রাজনীতি বিষয়টি এমন যা অন্যান্য অনেক বিষয়কে নির্দেশ করে। তাই বিজেপিকেও সেই অনুযায়ী প্রতিক্রিয়া জানাতে হবে। আমাদের কাজ করার জন্য প্রধানমন্ত্রী হলেন সেরা যোগাযোগকারী।

রাজনীতিতে জনপ্রিয়তা ধরে রাখাটা হবে নরেন্দ্র মোদির জন্য বড় চ্যালেঞ্জ

কর্মসংস্থান সৃষ্টি করা

মুখপাত্র আগরওয়াল বলেছেন, কর্মসংস্থান সৃষ্টি করাটা একটি চ্যালেঞ্জ যা আমরাও গ্রহণ করেছি। সর্বোত্তম যা করা যায় তা করা হচ্ছে। ভারতে বেকারত্বের হার মার্চে ৭ দশমিক ৪ শতাংশ ছিল ১ মাসে যা বেড়ে এপ্রিলে ৮ দশমিক ১ শতাংশে পরিণত হয়েছে। বেসরকারী থিঙ্ক-ট্যাঙ্ক সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি অনুসারে, কোভিড মহামারীর আগে প্রায় ৬ শতাংশ ছিল। মোদি বছরে ২০ মিলিয়ন কর্মসংস্থান তৈরির প্রতিশ্রুতি দিয়ে ২০১৪ সালে প্রথম ক্ষমতায় এসেছিলেন কিন্তু তার বাস্তবায়ন করতে পারেননি।

অর্থনৈতিক প্রবৃদ্ধি

Reneta

ভারতের জনসংখ্যার সবচেয়ে ধনীরা মাত্র ১ শতাংশের মধ্যে কেন্দ্রীভূত। যদিও দেশটির মূল্যস্ফীতি ৫ শতাংশের কাছাকাছি অবস্থান করছে। গত বছরের বেশির ভাগ সময়ে ভারতে সবজি ও খাদ্যশস্যের দাম বেড়েছে দুই অঙ্কে। ভোট শুরুর আগে পরিচালিত বেশিরভাগ জনমত জরিপে মোদি তার ব্যক্তিগত জনপ্রিয়তা দরিদ্রদের জন্য বিনামূল্যে খাদ্যশস্য, নতুন রাস্তা ও সেতু, এবং তার জন্য একটি বড় বিজয়ের পূর্বাভাস দেওয়ার মধ্য দিয়ে অর্জন করেছেন। মূল্যস্ফীতির কারণে এই প্রতিশ্রুতি পূরণ করাটা বেশ চ্যালেঞ্জের হতে পারে।

আগামী ৮ জুন শনিবার প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। তার আগের দিন অর্থাৎ ৭ জুন, শুক্রবার এনডিএর সংসদীয় দল এবং নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। সরকার পরিচালনায় এনডিএ জোট সুসংহত রাখাই এখন তার প্রধান লক্ষ্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জোট সরকারনরেন্দ্র মোদিভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

ডেম্বেলের হ্যাটট্রিকে বড় জয় ফ্রান্সের, নকআউটে নরওয়ের প্রতিপক্ষ আইভরি কোস্ট

জুন ২৭, ২০২৬

চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুন ২৬, ২০২৬

শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, সহায়তার আশ্বাস ট্রাম্পের

জুন ২৬, ২০২৬

নিলামে উঠছে ডিয়াগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ খ্যাত গোলের বল

জুন ২৬, ২০২৬

ভারতকে হারিয়ে ইতিহাস আয়ারল্যান্ডের

জুন ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT