আন্তর্জাতিক

সোনিয়া গান্ধীকে জন্মদিনে শুভেচ্ছা জানালেন মোদি

প্রধানমন্ত্রী মোদি ও সোনিয়া গান্ধীর মধ্যে শুভেচ্ছা বিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী মোদি ও সোনিয়া গান্ধীর মধ্যে জন্মদিনে শুভেচ্ছা বিনিময় হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধীকে তার ৭৭তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আজ (৯ ডিসেম্বর) শনিবার সোনিয়া গান্ধীর জন্মদিনে তার নিজের এক্স (টুইটার) একাউন্ট থেকে একটি শুভেচ্ছা বার্তা পোস্ট করেছেন নরেন্দ্র মোদি।

শুভেচ্ছা বার্তায় সোনিয়া গান্ধীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে নরেন্দ্র মোদি লিখেছেন, শ্রীমতি সোনিয়া গান্ধীজিকে তার জন্মদিনের শুভেচ্ছা। প্রার্থনা করি, তিনি যেন আরও সুস্থ ও দীর্ঘ জীবন পান।

সোনিয়া গান্ধী সবচেয়ে দীর্ঘ সময় ধরে থাকা কংগ্রেস সভাপতি। স্বাস্থ্যগত কারণে গত কয়েক বছরে সক্রিয় রাজনীতি থেকে দূরে আছেন। তার ছেলে রাহুল গান্ধী এবং কন্যা প্রিয়াঙ্কা গান্ধী কংগ্রেস পার্টি পরিচালনা করছেন।

বিষয়:কংগ্রেস পার্টি জন্মদিন জন্মদিনের শুভেচ্ছা নরেন্দ্র মোদি প্রিয়াঙ্কা গান্ধী রাহুল গান্ধী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…