চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুর জীবন নিয়ে চলচ্চিত্রের ঘোষণা দিলেন নরেন্দ্র মোদি

নুসরাত শারমিন নুসরাত শারমিন
১১:২৩ অপরাহ্ণ ০৮, এপ্রিল ২০১৭
বিনোদন
A A

বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে তার জীবন নিয়ে চলচ্চিত্রের ঘোষণা দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

‘ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ছবি তৈরির বিষয়ে অামরা একমত হয়েছি,’ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, চলচ্চিত্রটিতে তার জীবন এবং দেশের প্রতি অবদান তুলে ধরা হবে।

ভারতের রাজধানী নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শীর্ষ বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মোদি বলেন: ভারতের একজন প্রিয় বন্ধু ছিলেন বঙ্গবন্ধু। অত্যন্ত উঁচুতে তার অবস্থান।

‘তার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা এবং প্রশংসার স্বীকৃতি হিসেবে আমাদের রাজধানীর একটি বিখ্যাত সড়কের নাম তার নামে করা হয়েছে। তার কর্মময় জীবন নিয়ে আমরা যৌথ প্রযোজনায় একটি চলচ্চিত্র নির্মাণের উদ্যোগও নিয়েছি যা ২০২০ সালে তার (বঙ্গবন্ধুর) জন্মশতবর্ষে মুক্তি পাবে।’

দুপুরে হায়দরাবাদ হাউসের বলরুমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’র হিন্দি সংস্করণের মোড়কও উন্মোচন করা হয়।

মোদি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ওই বইয়ের মোড়ক উন্মোচন করতে পেরে তিনি সম্মানিত।

Reneta

‘বাংলাদেশের জন্মের পেছনে বঙ্গবন্ধুর জীবন, সংগ্রাম এবং অবদান প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রেরণা দিয়ে যাবে,’ মন্তব্য করে ভারতের প্রধানমন্ত্রী মোদি জানান, ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে যৌথ প্রযোজনায় মুক্তিযুদ্ধভিত্তিক একটি তথ্যচিত্র নির্মাণেও দু’দেশ একমত হয়েছে।

হিন্দির আগে ইংরেজি, উর্দু, জাপানি, ফরাসিসহ বেশ কয়েকটি ভাষায় প্রকাশ হয়েছে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নরেন্দ্র মোদিপ্রধানমন্ত্রীর ভারত সফর
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT