চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ামিতে জমকালো আয়োজনে মেসি বরণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১২ পূর্বাহ্ণ ১৭, জুলাই ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

মেজর লিগ সকারের ইন্টার মিয়ামিতে আনুষ্ঠানিক চুক্তি সারার একদিন পর লিওনেল মেসিকে বরণ করে নিয়েছে ক্লাবটি। জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিশ্বজয়ীকে পরিচয় করিয়ে দেয়া হয়েছে ইন্টার মিয়ামির খেলোয়াড় হিসেবে। কাতার বিশ্বকাপ জয়ের নায়ককে যুক্তরাষ্ট্রে বীরের বেশেই সামনে এনেছে ডেভিড বেকহ্যামের ক্লাবটি। নতুন ঠিকানায় গিয়ে মেসি পেয়েছেন সমর্থকদের উষ্ণ অভ্যর্থনা।

ফ্লোরিডার ডিআরবি পিএনকে স্টেডিয়ামে সোমবার বাংলাদেশ সময় ভোরে মেসিকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেয়ার অনুষ্ঠানে পুরো পরিবার নিয়েই ছিলেন মহাতারকা। বেকহ্যামও ছিলেন পরিবার নিয়ে, তার সঙ্গিনী ভিক্টোরিয়া বেকহ্যাম আলো কেড়েছেন আলাদা করেই। গ্যালারিতে ছিল তারা ঝলমলে উপস্থিতি। ছিল ২০ হাজারের বেশি সমর্থক উপস্থিতি।

সমর্থকদের উদ্দেশ্যে মেসি বলেছেন, ‘মিয়ামিতে এসে আমি অনেক খুশি। আপনাদের কাছে থেকে যে সমর্থন ও ভালোবাসা পেয়েছি, তাতে সকলের প্রতি কৃতজ্ঞ। এটি খুব দ্রুতই হয়েছে। এখানে আসার সিদ্ধান্ত নেয়ার আগে আমি কিছুটা বিচলিত ছিলাম। যাই হোক, এখানে এসেছি জিততে। এটাই এখন আমাদের মূল লক্ষ্য। আশা করি আপনাদের সঙ্গে দুর্দান্ত কিছু অভিজ্ঞতা হবে।’

আড়াই বছরের চুক্তিতে যুক্তরাষ্ট্রের ক্লাব মিয়ামিতে যোগ দিয়েছেন মেসি। আর্জেন্টাইন অধিনায়ককে পাওয়াটা সহজ ছিল না তাদের জন্য। টানা তিন বছর আলোচনার পর সুফল মিলেছে। দুবছর পর আবারও ১০ নম্বর জার্সিতে দেখা যাবে মহাতারকাকে। এবার গোলাপি রঙের মিয়ামির জার্সিতে মাঠ মাতাবেন। তাতে স্বপ্নপূরণ হয়েছে ২০১৮ সালে প্রতিষ্ঠিত ক্লাবটিরও।

শনিবার ক্লাবটির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সারেন মেসি। ২০২৫ পর্যন্ত সেখানে খেলবেন আর্জেন্টিনার ৩৬ বর্ষী অধিনায়ক। মেসিকে ক্লাবে পেয়ে দারুণ উচ্ছ্বসিত সাবেক ফুটবলার ও ক্লাবটির মালিকদের একজন ডেভিড বেকহ্যাম। বলেছেন, মেসিকে দলে পাওয়া মানে ‘স্বপ্ন সত্যি হওয়া’।

Reneta

যুক্তরাষ্ট্রে মেসি যোগ দিচ্ছেন, সেই খবর ছড়িয়ে পড়ার পরপরই মেসি-জ্বরে কাবু হয়েছে শহরটি। আর্জেন্টাইন অধিনায়কের আগমনে খাবার থেকে শুরু করে সবকিছুতে যুক্ত হচ্ছে মেসির নাম। মেজর লিগ সকারে মেসির-জাদু দেখার আগেই গড়ে উঠছে সমর্থকদের মধ্যে নতুন প্রত্যাশা।

মেসির সাবেক ক্লাব বার্সেলোনা সতীর্থ ও বন্ধু সার্জিও বুসকেটসকেও এদিন পরিচয় করিয়ে দেয় ক্লাবটি। মিয়ামির হয়ে ৫ নম্বর জার্সিতে খেলবেন বুসকেটস। ৩৫ বর্ষী স্প্যানিশ মিডফিল্ডার বলেছেন, ‘আমার জন্য এটি দারুণ একটি অভিজ্ঞতা। ২০২৫ সাল পর্যন্ত ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি। তবে এর আগেও একবার এখানে খেলতে এসেছিলাম। এবার ক্লাবটির হয়েই খেলতে এসেছি। দারুণ ব্যাপার এটি।’

২০২১ সালে বার্সেলোনার সঙ্গে ১৭ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে ফরাসি ক্লাব পিএসজিতে গিয়েছিলেন মেসি। সেখানে সময়টা ভালো কাটেনি সাতবারের ব্যালন ডি’অর জয়ীর। সিদ্ধান্ত নেন ক্লাব ছাড়ার। শুরুতে বার্সেলোনায় ও সৌদি আরবের ক্লাব আল হিলালে যাওয়ার খবর এলেও শেষপর্যন্ত মিয়ামিতে ঠিকানা খুঁজে নিলেন এলএম টেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমএলএসবার্সেলোনাবুসকেটসবেকহ্যামমিয়ামিমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঋতুপর্ণা চাকমাকে বাড়ি নির্মাণের জন্য অনুদান দিলেন প্রধানমন্ত্রী

জুন ৯, ২০২৬

‘যতদিন বাঁচব, দিদির সঙ্গে আছি’- স্পষ্ট বার্তা দেবের

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ ক্যাম্পে শতাধিক বাংলাভাষীর জমায়েত

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ইবোলা কোয়ারেন্টাইন কেন্দ্র ঘিরে কেনিয়ায় বিক্ষোভ

জুন ৯, ২০২৬

নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে অপহরণের চেষ্টা, ব্যর্থ হয়ে গুলি

জুন ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT