চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওটিটির জনপ্রিয় ‘মির্জাপুর’ আসছে বড় পর্দায়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৬ অপরাহ্ণ ২৮, অক্টোবর ২০২৪
অন্যান্য, বিনোদন
A A
অভিনেতা ও চরিত্রের দৃশ্য, অ্যাকশন দৃশ্যের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

অবশেষে গুঞ্জনে পড়ল সিলমোহর। বড়পর্দায় আসছে ওটিটির ‘মির্জাপুর’ সিরিজ। সিনেমাটির নাম হতে চলেছে “মির্জাপুর দ্য ফিল্ম”।

সোমবার (২৮ অক্টোবর) প্রকাশ্যে এসেছে আসন্ন ছবিটির টিজার। যেখানে একই সঙ্গে দেখা যাচ্ছে পঙ্কজ ত্রিপাঠি, আলি ফজল, দিব্যেন্দু শর্মাদের।

জানা গেছে, ২০২৬ সালে মুক্তি পাবে ‘মির্জাপুর দ্য ফিল্ম’ সিনেমাটি। মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি। তবে বড় পর্দায় ‘মির্জাপুর’ যে সকলকে ছাপিয়ে যাবে সেই আভাস এখনই পাওয়া যাচ্ছে।

‘মির্জাপুর’ নিয়ে দর্শকের মধ্যে উন্মাদনার শেষ নেই। প্রথম সিজন থেকেই রীতিমতো সাড়া ফেলে দিয়েছে এই ওটিটি সিরিজ। অন্যদিকে, সিরিজটি ব্যাপকভাবে ব্যবসা সফল। তাই নির্মাতারা আছেন ফুরফুরে মেজাজে।

চলতি বছরের জুলাই মাসে মুক্তি পেয়েছিল ‘মির্জাপুর ৩’। পঙ্কজ ত্রিপাঠি, আলি ফজল, শ্বেতা ত্রিপাঠি, বিজয় বর্মাদের দেখা মিললেও পাওয়া যায়নি দিব্যেন্দু শর্মাকে। অনুরাগীরা তাই তৃতীয় সিজনে মুন্না ভাইয়ার অভাব বোধ করেছেন। হয়তো কথাটা জেনে গেছে প্রযোজক এক্সেল এন্টারটেইনমেন্ট। তাদের প্রযোজনায় এবার মির্জাপুরের ক্ষমতার লড়াই দেখা যাবে বড় পর্দায়।

 

View this post on Instagram

 

A post shared by prime video IN (@primevideoin)

Reneta

২০১৮ সালে ওটিটির পর্দায় প্রথমবার মুক্তি পায় মির্জাপুর। উত্তরপ্রদেশের একটি এলাকা এবং কিছু বাহুবলীর ক্ষমতা ধরে রাখার এই লড়াইয়ের প্রেক্ষাপট। প্রধান চরিত্র ছিলেন কালিন ভাইয়া। এ চরিত্রে পঙ্কজ ত্রিপাঠি অভিনয় করে বিপুলভাবে দর্শক সমাদৃত হন।

সেইসঙ্গে প্রথম সিজনের পর থেকেই জনপ্রিয় হয়ে উঠতে শুরু করে বাকি চরিত্ররা। গুড্ডু ভাইয়া, মুন্না ভাইয়া থেকে গলু গুপ্তা কিংবা ছোটে বড়ে অথবা মাধুরী দেবী কিংবা শারদ শুক্লা প্রতিটি চরিত্রেই দর্শকের মনোজগতে নিজস্ব ছাপ রেখে যেতে সক্ষম হয়েছে।

তৃতীয় সিজন শেষ হয়েছিল একেবারে রুদ্ধশ্বাস একটি পর্বে। পূর্বাঞ্চল ও মির্জাপুর ক্ষমতা শেষ পর্যন্ত কার হাতে থাকবে, এমন জায়গায় শেষ হয় সিজন ৩। তাইতো অনুরাগীরা মুখিয়ে রয়েছেন চতুর্থ সিজনের জন্য, যেটি মুক্তি পাবে সিনেমা হিসেবে বড়পর্দায়।- ইন্ডিয়ান এক্সপ্রেস

 

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলি ফজলওটিটিঙ্কজ ত্রিপাঠীবড় পর্দাবিজয় বর্মামির্জাপুরশ্বেতা ত্রিপাঠীসিনেমাসিরিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাবিদ প্রতিযোগিতার কুমিল্লা আঞ্চলিক বাছাই অনুষ্ঠিত

আগস্ট ৭, ২০২৬
ছবি: কক্সবাজারে পর্যটক নিহতের মামলার প্রধান আসামি মো. ফরিদ।

প্যারাসেইলিংয়ে পর্যটক মৃত্যুর মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আগস্ট ৭, ২০২৬

থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর গুলিবর্ষণ, নিহত অন্তত ৭

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দীর্ঘ অপেক্ষার পর ৭৫ হাজার শিক্ষক-কর্মচারীর জন্য কী সুখবর!

আগস্ট ৭, ২০২৬
মাগুরা জেলার মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের একটি সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুয়াজ্জিনের মৃত্যু 

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT