চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শহিদুল আলমকে ফিরিয়ে আনতে সরকারের হস্তক্ষেপ চাইলেন মির্জা ফখরুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৩ অপরাহ্ণ ০৮, অক্টোবর ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ, রাজনীতি
A A
শহিদুল আলমের ছবি, গায়ে লাল শার্ট, চশমা পরা, হালকা ধূসর চুল ও দাড়ি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

গাজায় মানবিক সহায়তা নিয়ে যাওয়া ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের জাহাজ ‘কনশানস’সহ ইসরায়েলি বাহিনীর অপহরণের শিকার দেশের খ্যাতিমান আলোকচিত্রী ও লেখক ড. শহিদুল আলমকে ফিরিয়ে আনতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় ড. শহিদুল আলমের মুক্তির দাবিতে নিজের ফেসবুকে পোষ্ট করেছেন বিএনপির মহাসচিব।

পোষ্টে মির্জা ফখরুল লিখেছেন, ‘শহীদুল আলমকে মুক্ত করুন। আমি সরকারকে তার নিরাপদে বাংলাদেশে প্রত্যাবর্তন নিশ্চিত করার জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।’

এরআগে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের জাহাজে থাকা শহিদুল আলমকে অপহরণ করে ইসরায়েলি বাহিনী। অপহরণের আগে নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন শহিদুল আলম।

বুধবার ভিডিও বার্তায় শহিদুল আলম বলেন, আমি শহিদুল আলম, বাংলাদেশের একজন আলোকচিত্রী ও লেখক। আপনি যদি এই ভিডিওটি দেখেন, তাহলে বুঝবেন আমরা সমুদ্রে আটক হয়েছি এবং আমাকে অপহরণ করেছে ইসরায়েলের দখলদার বাহিনী—যে দেশটি যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় সহযোগিতায় গাজায় গণহত্যা চালাচ্ছে। আমি আমার সকল সহযোদ্ধা ও বন্ধুদের ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যেতে বলছি।

ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের জাহাজ ‘কনশানস’ গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে ভূমধ্যসাগরে যাত্রা শুরু করেছিল। আন্তর্জাতিক এই উদ্যোগের লক্ষ্য ছিল ইসরায়েলি অবরোধ ভেঙে ফিলিস্তিনি জনগণের কাছে খাদ্য, ওষুধসহ জরুরি সহায়তা পৌঁছে দেওয়া। সংগঠনের দাবি, আন্তর্জাতিক জলসীমায় থাকা অবস্থায় ইসরায়েলি বাহিনী জাহাজটি ঘিরে ফেলে এবং যাত্রীদের জোরপূর্বক আটক করে। এর মধ্যে রয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী ড. শহিদুল আলমও।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরায়েলগাজায় মানবিক সহায়তাফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের জাহাজবিএনপিমহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরশহিদুল আলম
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের পোলট্রি মাংসে নিরাপদ সীমার চেয়ে বেশি অ্যান্টিমাইক্রোবিয়াল

আগস্ট ৬, ২০২৬

দক্ষিণ এশিয়ার অন্যতম স্থিতিশীল মুদ্রা ‘টাকা’

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেপ্তার

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ইরান

আগস্ট ৬, ২০২৬

বিশ্বের শীর্ষ ১১ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT