চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মির্জা ফখরুলরা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে: এস এম কামাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫১ অপরাহ্ণ ২৭, আগস্ট ২০২২
- সেমি লিড, রাজনীতি
A A
বক্তব্য দিচ্ছেন মির্জা ফখরুল, প্যানেল ও দর্শকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন: তারেক জিয়ার নির্দেশে মির্জা ফখরুলরা দেশে বসে মিথ্যাচার করছে, অপপ্রচার করছে; ষড়যন্ত্র করছে এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে।

শনিবার ঢাকাস্থ বাগেরহাট জেলা সমিতির আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এস এম কামাল বলেন: মির্জা ফখরুলের কাছে প্রশ্ন করতে চাই, আপনারা মানবাধিকার মানবাধিকার করে মায়া কান্না কাঁদছেন, ২০০২ থেকে ২০০৩, নয় মাসে ক্লিন হার্ট অপারেশনের নামে বিনা বিচারে ৫৮ জন মানুষকে কারা হত্যা করেছেন। ১৬ জন সাংবাদিক কাদের আমলে হত্যা হয়েছে? ২০০১ সালের অক্টোবরে ১০০টি গ্রামে সংখ্যালঘু আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা হয়েছে, বাড়িঘরে হামলা হয়েছে এটা কারা করেছেন। চট্টগ্রামের বাঁশখালীতে ৪ দিনের শিশুসহ ১০ জন নারী-পুরুষকে কারা পুড়িয়ে মেরেছে। ২১ হাজার আওয়ামী লীগের নেতাকর্মীকে কারা হত্যা করেছে। ২০০৪ সালের ২১ আগস্ট বিরোধী দলীয় নেত্রীকে হত্যা করার জন্য ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে কারা গ্রেনেড হামলা করেছে, গ্রেনেড হামলায় আইভী রহমান সহ ২২ জনকে কারা হত্যা করেছে। বিদ্যুৎ না দিতে পেরে কারা নিরীহ মানুষকে হত্যা করেছে। চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র চোরাচালান কারা করেছে। ভোট ডাকাত, ভোট চোর, দুর্নীতিবাজ, অস্ত্র চোরাচালান কারী, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক বিএনপি জামাতরা আজ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। মির্জা ফখরুলের কাজই হচ্ছে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা, অপপ্রচার করা, দেশকে পিছিয়ে নিয়ে যাওয়া।

তিনি বলেন: সদ্য বাংলাদেশ সফরকারী জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাচেলেটের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী জাতিসংঘের দৃষ্টিতে মানবাধিকার বা অন্যান্য বিষয়ে বাংলাদেশ সম্পর্কে কোন উদ্বেগ প্রকাশিত হয়নি। যে সকল দেশ ও অঞ্চলে মানবাধিকার ও মানবিক অধিকার নিয়ে সমস্যা ও উদ্বেগ রয়েছে, সেটি জাতিসংঘের মানবাধিকার অফিসের প্রধান মিশেলের গতকালের রিপোর্টে প্রকাশিত হয়েছে। সেই দেশগুলোর মধ্যে বাংলাদেশ নেই।

যোগ করেন: জাতিসংঘের এই রিপোর্টে গুম- খুনের মতো বিশেষ মানবাধিকার লংঘনের ঘটনা যে সকল দেশে বিরাজমান, সে বিষয়টিও উল্লেখিত হয়েছে। এই সকল দেশের মধ্যে বাংলাদেশের নাম আসেনি। মিশেলের রিপোর্টে বরং রোহিঙ্গা ইস্যুতে সর্বাধিক গুরুত্ব প্রদান এবং অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অধিকার বিষয়ক মানবাধিকারের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করে প্রকারন্তরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার এসকল ক্ষেত্রে নানা যুগান্তকারী অর্জনকে বিশেষভাবে স্বীকৃতি দিয়েছেন।

ট্যাগ: আওয়ামী লীগএস এম কামাল হোসেন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘দুর্ঘটনায় অঙ্গ হারানো মানুষ সাশ্রয়ী মূল্যে দ্রুত চিকিৎসা পাবেন’

পরবর্তী

কাসেমিরোর অভিষেকে ইউনাইটেডের জয়

পরবর্তী
বাংলাদেশের ক্রিকেটার কাসেমিরো অভিষেকে ইউনাইটেডের জয়ে উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

কাসেমিরোর অভিষেকে ইউনাইটেডের জয়

বাংলাদেশ সংসদ ভবনে একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশন চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশন শুরু আগামীকাল

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ধর্ষণের আলামত মেলেনি ময়নাতদন্তে, মিলল চাঞ্চল্যকর তথ্য

আগস্ট ২৭, ২০২৬
Professional Focused Caucasian Female Surgeon Reviewing Patient's Brain Scans on a Large Monitor, Preparing to Lead Her Team in a Complex Surgery, Analyzing Data Before the Procedure Begins

সার্জনের পাশে এআই, জটিল মস্তিষ্কের অস্ত্রোপচারে নতুন সাফল্য

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে উদ্ধার অভিযানে ২ হাজার সেনা মোতায়েন

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন: দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে

আগস্ট ২৭, ২০২৬

শিশুদের নিরাপত্তায় বদলে যেতে পারে মেটা, ১৮ বিলিয়ন ডলারের সমঝোতা

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT