যে কারণে ঢাকার কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ

সংগৃহীত।
ঢাকার কয়েকটি এলাকায় গ্যাস পাইপলাইনের ওপর অবৈধ পাইলিংয়ের কারণে সৃষ্ট লিকেজ মেরামতের কাজ চলায় ওইসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেরানীগঞ্জের কালীবাড়ী রোড ও চুনকুটিয়া এলাকায় ক্ষতিগ্রস্ত গ্যাস পাইপলাইন মেরামতের কাজ চলছে। এ কারণে দক্ষিণ কেরানীগঞ্জ, জিনজিরা, চুনকুটিয়া, কালীগঞ্জ, বেগুনবাড়ী, খোলামোড়া ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে।
মেরামতকাজ শেষ হলে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে বলে জানিয়েছে তিতাস। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…





