চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পারফরম্যান্স করেই জাতীয় দলে খেলতে হবে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৪ অপরাহ্ণ ১৭, মার্চ ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

শ্রীলঙ্কা সিরিজের প্রথম দুটি ওয়ানডেতে ব্যর্থ হয়েছেন লিটন দাস। কেনো ম্যাচেই রানের দেখা পাননি এই ওপেনার। ব্যাট হাতে ধারাবাহিক না হওয়া লিটন বাদ পড়েছেন তৃতীয় ওয়ানডের স্কোয়াড থেকে। এমনকি একসময়ের দলের অনিবার্য তারকা পেসার মোস্তাফিজুর রহমান স্কোয়াডে থাকলেও জায়গা হয়নি প্রথম দুটি ম্যাচে। ‘অটোচয়েজ’ ভুলে মূলত পারফরম্যান্সকে গুরুত্ব দিচ্ছে দল। টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন এমনটা।

সোমবার সকাল ১০টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে নামবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। তার আগেরদিন সংবাদ সম্মেলনে আসেন মিরাজ। সেখানে ‘অটোচয়েজ’ নিয়ে আসা প্রশ্নে বলেছেন পারফরম্যান্স করেই দলে জায়গা করে নেয়ার কথা।

‘জাতীয় দলে কিন্তু পারফরম্যান্স করেই খেলতে হবে, প্রতিনিয়তই পারফর্ম করতে হবে খেলতে। আমি যদি ভালো না খেলি, আমাকেও বাদ দেয়া হবে। জাতীয় দল এমন একটা জায়গা আপনাকে পারফর্ম করে স্টাবলিশ হতে হবে। এটা এক-দুদিনের না। আপনি দেখেন, মুশফিক ভাই অনেক বছর সার্ভিস দিয়েছে, এখন একটা জায়গায় এসেছে। তারপর আরও যারা আছেন, রিয়াদ ভাই আছে, তিনিও এখন খেলছেন।’

‘তারপরও সবার আপ-ডাউনস থাকে। আমার কাছে মনে হয়, পারফর্ম করে জাতীয় দলে থাকাটা গুরুত্বপূর্ণ। অটোচয়েজ যেটা বললেন আপনি, খারাপ খেললেও কিন্তু আপনি চান্স পাবেন না, এটা প্রত্যেকটা খেলোয়াড়ের ক্ষেত্রেই হতে পারে।’

নতুন নির্বাচক কমিটি নিয়েও কথা বলেছেন মিরাজ। তার ভাষ্য, ‘প্রত্যেকটা সিলেকশন প্যানেলের আলাদা আলাদা দর্শন থাকে। তাদের চিন্তা ভাবনা একেক রকম থাকে। এটা যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলতে পারবো না। তাদের চিন্তা কি ছিলো, তাদের সাথে আমার ওরকম কথা হয়নি। এটা টিম ম্যানেজমেন্ট কোচ কিংবা অধিনায়ক জিনিসটা ভালো বলতে পারবে। একেক জনের একেক রকম চিন্তা ভাবনা থাকে।’

তবে সবকিছুর ঊর্ধ্বে পারফরম্যান্সকেই মাপকাঠি মানছেন মিরাজ। বলেছেন, ‘প্রত্যেক প্লেয়ারের পারফরম্যান্স করতে হবে, এর আগেও বলেছি, এখনো বলছি। পারফর্ম না করলে আপনি, আমার মনে হয় শুধু জাতীয় দল নয় দুনিয়ার কোথাও খেলতে পারবেন। পারফর্ম করেই আপনাকে খেলতে হবে প্রত্যেকটা জায়গাতে। আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা খেলোয়াড়ের আরও বেশি সিরিয়াস হওয়া উচিত পারফরম্যান্সের ক্ষেত্রে এবং কোন জায়গায় উন্নতি করলে ভালো হবে, সেই জায়গায় কাজ করা উচিত।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজবিসিবিমিরাজলিড স্পোর্টসলিপুশান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

যন্তর মন্তরে চলছে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ

জুন ৬, ২০২৬

‘আদ-দ্বীন হাসপাতালের শোকজ জবাবে সন্তুষ্ট না হলে আইনগত ব্যবস্থা’

জুন ৬, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

জুন ৬, ২০২৬

দেশে ফিরেছেন ৩২ হাজার ৮৩২ জন হাজি

জুন ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকাকে বাসযোগ্য করতে নাগরিক সচেতনতা জরুরি: মির্জা ফখরুল

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT