জনপদ

টাঙ্গাইলে সর্বনিম্ন তাপমাত্রা ৮ডিগ্রি, স্কুল-কলেজ বন্ধ ঘোষণা

তীব্র শীতের কারণে তাপমাত্রা কমে গেছে, মানুষ গরম পোশাক পরছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

তাপমাত্রা কমে যাওয়ার কারণে মানুষ গরম পোশাক পরছে এবং আগুন জ্বালিয়ে ঠাণ্ডা থেকে রক্ষা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে শীতের তীব্রতা বেড়েই চলছে। শীতের কারণে অনেকেই ঘর থেকে বের হচ্ছেন না। আবার কেউ কেউ গরম পোশাক পরে গন্তব্যে যাচ্ছেন। অনেককে আগুন জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা গেছে। তীব্র কুয়াশা এবং হিমেল হাওয়ার কারণে জনজীবনে বিপর্যন্ত হয়ে পড়েছে। জেলায় চলতি বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে আজ। এদিন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস।

জেলা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জামাল উদ্দিন জানিয়েছেন, কয়েকদিন ধরে টাঙ্গাইলের তাপমাত্রা কমেছে। আজ সোমবার (২২ জানুয়ারি) টাঙ্গাইলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা এ বছরের মধ্যে সর্বোনিম্ন।

টাঙ্গাইল জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম জানান, তাপমাত্র সর্বনিম্ন থাকায় জেলার সকল স্কুল-কলেজ বন্ধের ঘোষণা করা হয়েছে। এছাড়া, শীত নিবারনের জন্য গরীব-আসহায় মানুষের মাঝে প্রায় ৮০ হাজার কম্বল বিতরন করা হয়েছে।

বিষয়:শীতের তীব্রতা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…