চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En
Special Offer Banner

দিনাজপুরে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত

শাহ আলম শাহী শাহ আলম শাহী
১:২৯ অপরাহ্ণ ২৪, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A
তীব্র শীতের কারণে ধুলাবালু ও কুয়াশার মধ্যে জনজীবন বিপর্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: প্রতিনিধি

“ঠান্ডায় হাত-পা ককড়া লাগি আইছে বাপ। খুবই জার করেছে। তারপরও কামত বেইর হবা হছে।” শীতের তীব্রতায় এমনি কথা দিনাজপুরে মানুষ বেচার হাট খ্যাত শহরের ষষ্টিতলা শ্রমবাজারে কাজের সন্ধানে অপেক্ষামান ষাটোর্ধ বয়সের আজাহার আলীর।

বুধবার ২৪ ডিসেম্বর সকালে দিনাজপুরে মানুষ বেচার হাট খ্যাত শহরের ষষ্টিতলা শ্রমবাজারে কাজের সন্ধানে অপেক্ষামান ষাটোর্ধ বয়সের আজাহার আলী শুধু নয়, অনেক শ্রমিকের মুখে বেরিয়ে এসেছে একই কথা।

উত্তর হিমালয় পাদদেশ থেকে বয়ে আসা হিমশীতল বাতাস ও কুয়াশা আর শীতের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কুয়াশা ও উত্তরের হিমেল বাতাসে শীতের তীব্রতা বেড়েছে কয়েকগুণ। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছেন ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ।

Banglabid

তীব্র গরম কাপড়ের অভাবে অনেকে ভয়াবহ কষ্টে আছেন। নেই কাজ-কর্ম। কাজ না পেয়ে সকাল সাড়ে ১০ টায়ও অনেকেই বসে ছিলেন সেখানে।

এর আগে, সোমবার সকাল ৯ টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসের আদ্রতা ছিল ৯৬ শতাংশ। ফলে শীতের অনুভূতি আরও বেড়েছে। অনেক স্থানে দুপুর ১২ টার আগে দেখা মেলেনি সূর্যের।

‘টানা ৩/৪ দিন ধরে হিমেল হাওয়া ও ঘন কুয়াশার দাপটে জবুথবু হয়ে পড়েছে জেলার মানুষ। সন্ধ্যার পর থেকেই শীতের তীব্রতা আরও বেড়ে যাচ্ছে। ঘন কুয়াশার কারণে সড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। সন্ধ্যার পরে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না সাধারণ মানুষ।

Reneta

ছিন্নমূল ও গ্রামীণ এলাকার মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। কনকনে ঠাণ্ডার কারণে মাঠে কৃষিকাজ প্রায় বন্ধ হয়ে গেছে। অনেকেই বাড়ির আঙিনা, ফুটপাত ও চায়ের দোকানের পাশে আগুন পোহাতে দেখা যাচ্ছে।

এদিকে শীতের কারণে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যাও। শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছেন।

চিকিৎসকরা এ সময় গরম কাপড় পড়া, গরম খাবার খাওয়া এবং বেশি করে শাকসবজি গ্রহণের পরামর্শ দিচ্ছেন। প্রয়োজনে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

ঘন কুয়াশা ও শীতল বাতাসের কারণে সকাল থেকেই দিনাজপুরে শীতের প্রকোপ লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ, দিনমজুর, শিশু ও বয়স্করা বেশি কষ্টে পড়েছেন। অনেককে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে। শীতের কারণে সকালবেলা স্বাভাবিক জনজীবনেও কিছুটা স্থবিরতা নেমে এসেছে।

দিনাজপুর জেলা আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন বলেন, উত্তরাঞ্চলের ওপর দিয়ে শীতল উত্তর-পশ্চিমাঞ্চলীয় বাতাস প্রবাহিত হওয়ায় তাপমাত্রা কমে গেছে। এমাসের ২৮ তারিখ থেকে শীতের তীব্রতা আরো বাড়বে। মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাবে জেলার উপর দিয়ে। এ অবস্থা অব্যাহত থাকবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দিনাজপুরশীতের তীব্রতা
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ জানে টেস্টে নেমে কী করতে হবে, বলছেন অজি তারকা

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত।

শিক্ষার্থীরা বিনামূল্যে সপ্তাহে একদিন জুলাই জাদুঘর পরিদর্শন করতে পারবে

আগস্ট ১১, ২০২৬

ইনফান্তিনোকে সমর্থন জানিয়ে সবাইকে হুঁশিয়ারি ট্রাম্পের

আগস্ট ১১, ২০২৬

অপারেশনের সময় তরুণীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

১৮০ দিনের পর মন্ত্রিসভায় পরিবর্তন প্রসঙ্গে যা জানা গেল

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT