গাইবান্ধায় ঘন কুয়াশা এবং হিমেল বাতাসে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। কুয়াশার কারণে সড়কে যানবাহন হেড লাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল থেকে দিনভর কুয়াশাছন্ন থাকায় মানুষের স্বাভাবিক কাজ কর্ম ব্যাহত হচ্ছে।
শীতে সবচেয়ে বেশি কষ্টের শিকার হচ্ছে বৃদ্ধ ও শিশুরা। জেলায় শীত জনিত রোগী বেড়েছে হাসপাতাল গুলোতে।
আবহাওয়া অফিস তৃতীয় দিনের মত বৃহস্পতিবার সকালেও গাইবান্ধার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ১৪ ডিগ্রী সেলসিয়ার্স।







