ক্রিকেট

‘টি-টুয়েন্টি শিরোপা ধরে রাখবে ইংল্যান্ড’

ইংল্যান্ড ক্রিকেট দল বিশ্বকাপ জিতেছে, উল্লাসে ভাসছে দলটি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ড ক্রিকেট দলের খেলোয়াড়রা বিশ্বকাপ জেতার পর উল্লাসে মেতে উঠেছে, ট্রফি হাতে নিয়ে আনন্দ প্রকাশ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

২০২২ সালে অস্ট্রেলিয়ায় আয়োজিত টি-টুয়েন্টি বিশ্বকাপ জেতে ইংল্যান্ড। বিশ্বকাপ জয়ী ওই দলের সদস্য ছিলেন ৩১ বর্ষী বাঁহাতি পেসার তাইমাল মিলস। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে বিবর্ণ পারফরম্যান্স করেছে ইংল্যান্ড, মুকুট হারিয়েছে অস্ট্রেলিয়ার কাছে। তবে এ পেসারের আশা টি-টুয়েন্টি শিরোপা ধরে রাখতে পারবে তার দল।

২০১৬ সালে অভিষেক হওয়ার পর মাত্র ১৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলতে পেরেছেন মিলস। তবে আগামী বছর ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে হতে যাওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড দলের মূল ভরসা হতে চান তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টুয়েন্টি সিরিজে ডাক পাওয়ার পর এমন বলেছেন এ পেসার।

‘এ সিরিজের জন্য দলে ডাক পাওয়ার খরব যখন পাই তখন বাচ্চাদের সাথে চিড়িয়াখানায় ছিলাম। একটি সুন্দর গ্রীষ্মকাল কাটিয়েছি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরো মৌসুম খেলতে পেরেছি। এটা এমন কিছু যা আমি আগে করতে পারিনি।’

‘আগামী গ্রীষ্মে টি-টুয়েন্টি বিশ্বকাপের দলে থাকতে সবকিছু করতে চাই। এটা প্রথম পদক্ষেপ। এ সিরিজের জন্য বেশ শক্তিশালী দল দিয়েছে। সুতরাং এটা বেশ ভালো খবর।’

গত টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রায় শেষে রিচি টপলের চোটে দলে ঢুকেছিলেন মিলস। সে ঘটনাকে ‘অম্ল-মধুর’ বলছেন এ বাঁহাতি। ‘অবশ্যই, খেলতে পারলে ভালো লাগত, কিন্তু এখনও আমি বলতে পারি বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলাম।’

বিশ্বকাপ ধরে রাখার বিষয়ে বলেন, ‘টি-টুয়েন্টি শিরোপা ধরে রাখবে ইংল্যান্ড। কারণ দলে যথেষ্ট মানসম্পন্ন ক্রিকেটার রয়েছে। শক্তিশালী একাধিক দলকে হারিয়ে আসর থেকে বের করে দিতে পারবেন না। সবারই আত্মবিশ্বাসী হওয়া উচিত যে আমরা মাঠে সেটা করতে পারব।’

বিষয়:অস্ট্রেলিয়া ইউএসএ ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ টপলে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…