ফুটবল

মিয়ামি ম্যাচ দিয়ে শুরু ক্লাব বিশ্বকাপ, যা বললেন মেসি

মিয়ামিতে ফুটবল বিশ্বকাপ ট্রফি ও ফুটবল তারকারা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ামিতে ফুটবল বিশ্বকাপ ট্রফি ও ফুটবল তারকারা ছবি, যেখানে ট্রফি সামনে রাখা হয়েছে এবং পেছনে ফুটবল তারকারা রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্রথমবার ৩২ দল নিয়ে শুরু হতে চলেছে ফিফা ক্লাব বিশ্বকাপ। যেখানে আয়োজক যুক্তরাষ্ট্র থেকে অংশ নেবে মেজর লিগ সকারের দল ইন্টার মিয়ামি। আসরের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে লিওনেল মেসি বাহিনী। সবমিলিয়ে চতুর্থবার এই টুর্নামেন্ট খেলতে চলেছেন মেসি, তবে ইউরোপীয় ক্লাবের বাইরে এবারই প্রথম।

বাংলাদেশ সময় রোববার সকালে পর্দা উঠবে ক্লাব বিশ্বকাপের ২১তম সংস্করণের। প্রথম ম্যাচে মেসির মিয়ামি মুখোমুখি হবে মিশরীয় ক্লাব আল আহলির। বাংলাদেশ সময় সকাল ভোর ৬টায় শুরু হবে মাঠের লড়াই।

আর্জেন্টাইন তারকার তীক্ষ্ম দৃষ্টি এখন ক্লাব বিশ্বকাপের দিকেই। এমন নয় যে, আগে কখনও এই শিরোপা তিনি জেতেননি। ২০০৯, ২০১১ ও ২০১৫ ফিফা ক্লাব বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরেছেন এই কিংবদন্তি।

শিরোপা জয়ের লক্ষ্যে নিজেদের সর্বোচ্চটা দিয়ে লড়ার প্রত্যাশা মেসির, ‘এটি দারুণ এক টুর্নামেন্ট। এখানে খেলা রোমাঞ্চকরই হবে। তবে অন্য ক্লাবগুলোর সঙ্গে খেলার চেয়ে এবার মাইন্ডসেটটা ভিন্ন। অবশ্য এখনও আমার পূর্ণ শক্তি ও আশা আছে, প্রতিপক্ষ যেই থাকুক নিজেদের সেরা পারফর্ম করার লক্ষ্যে নামব।’

‘লাতিন আমেরিকা এবং বিশ্বের নানা প্রান্তের ক্লাবগুলো ইউরোপিয়ান পাওয়ারহাউজের মুখোমুখি হওয়ার সুযোগ এসেছে। এসব ক্লাব পুরো বিশ্বে উচ্চতর বেঞ্চমার্ক এবং সেখানে সেরা ফুটবলাররা খেলে। ফলে এই অভিজ্ঞতা হবে বিশেষ, খেলোয়াড় এবং স্টেডিয়ামে আগত ফুটবলভক্তদের জন্য।’

ক্লাব বিশ্বকাপে অংশ নেয়া ৩২ দলকে ৮ গ্রুপে ভাগ করা হয়েছে, প্রত্যেক গ্রুপে রয়েছে ৪টি করে দল। গ্রুপপর্ব শেষে সেরা দুই দল যাবে নকআউট পর্বে, যেখানে একের পর এক হাইভোল্টেজ ম্যাচে হবে চূড়ান্ত লড়াই। আগামী ১৩ জুলাই নিউজার্সির বিখ্যাত মেটলাইফ স্টেডিয়ামে হয়ে টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচ। পুরো আসরের ম্যাচগুলো হবে যুক্তরাষ্ট্রের ১১টি শহরের ১২ ভেন্যুতে।

বিষয়:আল-আহলি ক্লাব বিশ্বকাপ ২০২৫ মিয়ামি মেটলাইফ স্টেডিয়াম যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…