চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওভাবে গোল হজম হতাশাজনক: কোরিয়া কোচ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৮ পূর্বাহ্ণ ১৯, জুন ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

এবারের বিশ্বকাপে প্রথম দল হিসেবে নকআউটে উঠেছে মেক্সিকো, সাউথ কোরিয়াকে হারিয়ে। ম্যাচে কোরিয়া আধিপত্য বিস্তার করে খেললেও দ্বিতীয়ার্ধে গোল হজম করে হারতে হয়েছে। দলটির কোচ হং মিয়ং-বো বলছেন, যেভাবে হেরেছি তা হতাশাজনক।

ম্যাচের পর সাউথ কোরিয়া কোচ হং মিয়ং-বো বলেন, ‘আমরা যেভাবে পরিকল্পনা করেছিলাম সেভাবেই খেলেছি। তবে যেভাবে গোল হজম করেছি তা হতাশাজনক। গ্রুপপর্বের শেষ ম্যাচে আমাদের সর্বস্ব উজাড় করে খেলব।’

‘খেলোয়াড়দের বলেছিলাম শান্ত থাকতে এবং ম্যাচ চালিয়ে যেতে। বিষয়টি মোটেও খারাপ ছিল না। পুরো ম্যাচ আমাদের মতো করেই খেলেছিলাম। পরের ম্যাচের জন্য পরিকল্পনা করছি।’

ম্যাচে কোরিয়ার আধিপত্যের কথা স্বীকার করে মেক্সিকো কোচ হাভিয়ের আগুয়ের বলেছেন, ‘ম্যাচ কঠিন ছিল। আমরা তাদের ভালোভাবেই জানতাম। তারা আমাদের অনেক চাপের মধ্যে রেখেছিল। দলটি আমাদের কোন সুযোগ দেয়নি এবং আমরাও তেমন সুযোগ দেইনি।’

‘দিনশেষে একটি ভুলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিয়েছে। ম্যাচ আমাদের জন্য খুব একটা সুবিধার ছিল না এবং প্রতিপক্ষ আমাদের সেরকম সুবিধা করতে দেয়নি।’

গ্রুপপর্বে টানা দুই জয়ে নকআউট পর্বের রাউন্ড অব ৩২তে উঠেছে মেক্সিকো। প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে জয়ের পর সাউথ কোরিয়ার বিপক্ষে জয় স্বাগতিক দেশ মেক্সিকোকে সবার আগে পরের রাউন্ডে তুলতে সহায়তা করেছে। ইতিমধ্যে গ্রুপ চ্যাম্পিয়নের তকমাও তাদের ঝুলিতে। ১-০তে জয়ে একমাত্র গোলদাতা লুইস রোমো ম্যাচসেরার পুরস্কার জিতেছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোমিয়ং বোমেক্সিকোলিড স্পোর্টসসাউথ কোরিয়াসেমিলিড ২০২৬হাভিয়ের
শেয়ারTweetPin

সর্বশেষ

ধর্ষণ

পরিত্যক্ত মাদ্রাসায় ১১ বছরের শিশুকে ধর্ষণ

জুন ১৯, ২০২৬

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতিকে পর্যটন সম্পদে রূপান্তর করা হবে: পর্যটনমন্ত্রী

জুন ১৯, ২০২৬

চার সাংবাদিকের বিরুদ্ধে মামলার ঘটনায় এলজিআরডি প্রতিমন্ত্রীর দুঃখপ্রকাশ

জুন ১৯, ২০২৬

ব্রাজিল-হাইতি লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুন ১৯, ২০২৬

প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে বগুড়ার নবগঠিত ‘দিগন্ত’ ও ‘সীমান্ত’ ইউনিয়নের নাম

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT