বাংলাদেশ

নৌবাহিনীর ৪০ সদস্য পেলেন শান্তিকালীন পদক

নৌবাহিনীর ৪০ সদস্য পেলেন শান্তিকালীন পদক

ছবি : সংগৃহীত।

বীরত্ব, সাহসিকতা, পেশাগত দক্ষতা ও দায়িত্ব পালনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ নৌবাহিনীর ৪০ সদস্যকে শান্তিকালীন পদক দেওয়া হয়েছে।

সোমবার ২৩ নভেম্বর নৌবাহিনী সদর দপ্তরের সাগরিকা হলে আয়োজিত অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম পদকপ্রাপ্ত সদস্যদের হাতে শান্তিকালীন পদক তুলে দেন।

পদকপ্রাপ্তদের মধ্যে ৩ জন নৌবাহিনী পদক (এনবিপি), ৫ জন অসামান্য সেবা পদক (ওএসপি), ৫ জন বিশিষ্ট সেবা পদক (বিএসপি), ৭ জন নৌ গৌরব পদক (এনজিপি), ১০ জন নৌ উৎকর্ষ পদক (এনইউপি) এবং ১০ জন নৌ পারদর্শিতা পদক (এনপিপি) পেয়েছেন।

অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান সদস্যদের পেশাগত নিষ্ঠা, কর্মদক্ষতা ও সাহসিকতার প্রশংসা করেন। দেশের সমুদ্রসীমার সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষা এবং জাতীয় স্বার্থ সংরক্ষণে সর্বোচ্চ পেশাদারিত্ব ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বানও জানান তিনি।

নৌবাহিনী প্রধান আশা প্রকাশ করেন, এ স্বীকৃতি সদস্যদের মনোবল ও কর্মস্পৃহা বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে আরও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে উৎসাহিত করবে।

বিষয়:নৌবাহিনী নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজী শান্তিকালীন পদক সাগরিকা হল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…