অর্থনীতি

‘গার্মেন্টস মালিকদের প্রস্তাবিত সর্বনিম্ন মজুরি এখনই প্রকাশ করবে না মজুরি বোর্ড’

‘গার্মেন্টস মালিকদের প্রস্তাবিত সর্বনিম্ন মজুরি এখনই প্রকাশ করবে না মজুরি বোর্ড’

তৈরি পোশাকশ্রমিকদের নতুন সর্বনিম্ন মজুরি নির্ধারণে মালিকপক্ষের প্রস্তাব প্রকাশ করবে না সরকার গঠিত নিম্নতম মজুরি বোর্ড। আলোচনা চলমান থাকায় এ বিষয়ে এখনই কোনো তথ্য জানানো সম্ভব নয় বলে জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান।

সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে শুরু হওয়া বোর্ডের বৈঠক শেষে প্রায় ছয় ঘণ্টা পর সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা বলেন চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।

তিনি বলেন, মজুরি নিয়ে আলোচনা চলছে। এ অবস্থায় কোনো তথ্য জানানো সম্ভব নয়।

তবে বৈঠকে মালিকপক্ষের দেওয়া প্রস্তাব নিয়ে অসন্তোষ জানিয়েছেন শ্রমিক প্রতিনিধি বাবুল আক্তার। তিনি বলেন, মালিকপক্ষের প্রস্তাব শ্রমিকদের পক্ষ থেকে দেওয়া প্রস্তাবের তুলনায় অনেক কম।

বিষয়:গার্মেন্টস মালিক তৈরি পোশাক প্রস্তাবিত সর্বনিম্ন মজুরি শ্রমিক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…