চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেক্সিকোর প্রেসিডেন্ট অভয় দিলেন, বিশ্বকাপ নিয়ে ‘শঙ্কা’ নেই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৫ অপরাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

মেক্সিকো সেনাবাহিনীর অভিযানে মাদকচক্রের শীর্ষ নেতা প্রাণ হারানোর পর রোববার চারটি ফুটবল ম্যাচ স্থগিত করা হয়। ঘটনা বিশ্বকাপের আয়োজক শহর গুয়াদালাজারার কাছে। বৃহস্পতিবার সকালে কুয়েরতারোর কোরেগিডোরা স্টেডিয়ামে আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ হওয়ার কথা ছিল, সেটিও অনিশ্চিত। এসব ঘটনার মধ্যে অভয় দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ক্লদিও শেইনবাউম। বলেছেন, বিশ্বকাপ আয়োজন নিয়ে কোন শঙ্কা নেই।

শেইনবাউম বলেছেন, আন্তর্জাতিক ফুটবলের শীর্ষ আসরে নিরাপত্তার জন্য ‘সকল গ্যারান্টি’ দেয়া হচ্ছে যা মেক্সিকো সিটি, মন্টেরে এবং জালিস্কোর রাজধানী গুয়াদালাজারার ম্যাচগুলোতে বিশ্বজুড়ে ভক্তদের দারুণ আকর্ষণ করবে বলে আশা করা হচ্ছে। রোববার সামরিক অভিযানে কার্টেল নেতা নিহতের ঘটনা টেনে প্রেসিডেন্ট বলেছেন, পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। নিরাপত্তাবাহিনী জনসাধারণের সুরক্ষার জন্য কাজ করছে।

মঙ্গলবার ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সংবাদমাধ্যমে বলেছেন, তিনি বেশ শান্ত আছেন মেক্সিকোর আয়োজন নিয়ে। মেক্সিকোর সবকিছু চমৎকার হতে চলেছে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

ফিফার একজন মুখপাত্র জানিয়েছেন, সবকিছু নিবীড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখা হচ্ছে। বলেছেন, ‘আমরা জননিরাপত্তা বজায় রাখা এবং স্বাভাবিক অবস্থায় ফেরার জন্য বিভিন্ন সরকারি সংস্থার পদক্ষেপ এবং নির্দেশনা অনুসরণ করে চলব। আমরা ফেডারেল, রাজ্য এবং স্থানীয় কর্তৃপক্ষের সাথে নিবীড় সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করছি।’

জালিস্কোর গভর্নর পাবলো লেমাস আসরে রাজ্যের অংশগ্রহণের বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন এবং এ অঞ্চলে বেশ কয়েকটি ইভেন্টের আয়োজনের বিষয়টি নিশ্চিত করেছেন। বলেছেন, ‘মেক্সিকো থেকে কোন ভেন্যু সরিয়ে নেয়ার ইচ্ছা ফিফার নেই। তিনটি ভেন্যুই সম্পূর্ণরূপে ঠিকঠাক রয়েছে।’

Reneta

গ্রেটেস্ট শো অন আর্থ ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের সহ-আয়োজক মেক্সিকো। বিশ্বকাপের মোট ১০৪ ম্যাচের ১৩টি হবে দেশটিতে। মেক্সিকো সিটির এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে হবে আসরের উদ্বোধন, খেলবে মেক্সিকো ও সাউথ আফ্রিকা। বাকি দুটি স্টেডিয়াম হল- এস্তাদিও মন্তেরে ও এস্তাদিও আকরন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউএসএইনফান্তিনোকানাডাফিফামেক্সিকোলিড স্পোর্টসলেমাসশেইনবাউম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: পিএমও।

প্রধানমন্ত্রীকে ইচ্ছার কথা জানিয়ে চিঠি লিখে ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর স্বপ্নপূরণ

আগস্ট ৬, ২০২৬

হোয়াটমোরের অধীনে মালয়েশিয়া দলে বাংলাদেশের সাকিব

আগস্ট ৬, ২০২৬

রিয়ালের চুক্তির টেবিলে ফিরছেন ভিনিসিয়াস

আগস্ট ৬, ২০২৬
সড়কে পড়ে থাকা হাত ও পাশে বাইক, দূর থেকে যানবাহন ও পথচারী দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাইতে সড়কে প্রাণ গেল ৪১৬ জনের, বেশিরভাগই মোটরসাইকেল দুর্ঘটনায়

আগস্ট ৬, ২০২৬

গ্যাস, বিদ্যুৎ, পানির কৃত্রিম সংকট তৈরি করেছে সরকার: নাহিদ ইসলাম

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT