চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেট্রোরেলে ডেবিট-ক্রেডিট কার্ডেই দেওয়া যাবে ভাড়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২০ অপরাহ্ণ ২৪, জুন ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
মেট্রোরেল ট্রেন উঁচু রেলপথে চলন্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

মেট্রোরেলে যাত্রীদের জন্য আধুনিক টিকেটিং ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। ‘ইউনিভার্সেল টিকিটিং সিস্টেম’ (ইউটিএস) নামে এই নতুন ব্যবস্থায় যাত্রীরা সহজেই ডেবিট-ক্রেডিট কার্ড ব্যবহার করে ভাড়া পরিশোধ করতে পারবেন। পাশাপাশি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও টিকিট কাটা যাবে।

ডিএমটিসিএল জানিয়েছে, নতুন এই ব্যবস্থা চালুর জন্য ইতিমধ্যে প্রাথমিক দরপত্র আহ্বান করা হয়েছে। প্রায় ৩০টি প্রতিষ্ঠান এতে আগ্রহ প্রকাশ করেছে। কারিগরি ও আর্থিক প্রস্তাব যাচাই-বাছাই শেষে ঠিকাদার নিয়োগ, যন্ত্রপাতি স্থাপন ও অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করে সিস্টেম চালু করতে সময় লাগবে প্রায় ছয় মাস।

বর্তমানে চালু থাকা ‘ক্লোজ লুপ’ সিস্টেমে শুধুমাত্র জাপানি প্রযুক্তির নির্দিষ্ট কার্ড ব্যবহার করা যায়। এতে ডেবিট বা ক্রেডিট কার্ডে ভাড়া পরিশোধ সম্ভব নয়। নতুন ব্যবস্থায় স্টেশনগুলোতে আধুনিক পাঞ্চিং যন্ত্র স্থাপন করা হবে, যেখানে সহজেই ব্যাংকের কার্ড ব্যবহার করা যাবে।

এছাড়াও যাত্রীরা মোবাইল অ্যাপ যেমন বিকাশ, রকেট, নগদ ইত্যাদির মাধ্যমে নির্ধারিত দূরত্ব অনুযায়ী ভাড়া পরিশোধ করে কিউআর কোড সংগ্রহ করতে পারবেন। এই কোড স্ক্যান করে তারা ট্রেনে উঠতে ও নামতে পারবেন—দাঁড়াতে হবে না দীর্ঘ লাইনে।

নতুন ব্যবস্থায় এই দুর্ভোগ অনেকটাই কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেন, যাত্রীর চাহিদা মতো কার্ড বা টিকিট সরবরাহ করা আমাদের দায়িত্ব। ভাড়া পরিশোধ যত সহজ হবে যাত্রীদের স্বাচ্ছন্দ্য তত বাড়বে। ভারত, সিঙ্গাপুর, হংকংসহ অনেক দেশে এ ব্যবস্থা চালু আছে। যাত্রীসংখ্যা বাড়ানো এবং যাত্রীদের সহজে সেবা দেওয়ার লক্ষ্যেই নতুন ব্যবস্থা চালু করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আধুনিক টিকিটিং সিস্টেমক্রেডিট কার্ডডেবিট কার্ডমেট্রোরেল
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরাকে হামলায় সৌদি আরব: মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

জাপানে ভূমিকম্পে নিহত বেড়ে ৩০

জুলাই ৩০, ২০২৬

প্রধানমন্ত্রীর হাত থেকে নিয়োগপত্র পেলেন তিন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনায় অগ্নিনির্বাপক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

হবিগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, ১৪৪ ধারা প্রত্যাহার

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT