বাংলাদেশ

বিমানবন্দরের মতো মেট্রোরেল স্টেশনে আসছে যেসব পরিবর্তন

বিমানবন্দরের মতো মেট্রোরেল স্টেশনে আসছে যেসব পরিবর্তন

ছবি : সংগৃহীত।

রাজধানীর মেট্রোরেল স্টেশনগুলোতে যাত্রীদের নিরাপত্তা জোরদার করতে বিমানবন্দরের আদলে আধুনিক নিরাপত্তা সরঞ্জাম স্থাপনের উদ্যোগ নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এ লক্ষ্যে প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহে দরপত্র আহ্বান করেছে সংস্থাটি।

রোববার (২৫ অক্টোবর) ডিএমটিসিএলের পরিচালক মো. নজরুল ইসলাম এ তথ্য জানান।

নজরুল ইসলাম বলেন, নতুন নিরাপত্তাব্যবস্থার আওতায় স্টেশনে প্রবেশের আগে যাত্রীদের শরীরে থাকা ধাতব বস্তু শনাক্ত করতে আর্চওয়ে মেটাল ডিটেক্টর এবং ব্যাগ ও অন্যান্য মালামাল পরীক্ষায় লাগেজ স্ক্যানার ব্যবহার করা হবে।

ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, গত ১৯ অক্টোবর প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম সংগ্রহে অনলাইনে দরপত্র আহ্বান করা হয়। সংস্থাটির স্টোর অ্যান্ড প্রকিউরমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ আসাদুজ্জামান এ দরপত্র আহ্বান করেন।

দরপত্র বিজ্ঞপ্তিতে আগ্রহী ও যোগ্য প্রতিষ্ঠানগুলোকে জাতীয় ই-গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) পোর্টালের মাধ্যমে দরপত্র জমা দিতে বলা হয়েছে। এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নির্দেশনা পোর্টালে পাওয়া যাবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশা, নতুন সরঞ্জাম স্থাপন করা হলে মেট্রোরেল স্টেশনে প্রবেশের সময় যাত্রীদের ব্যাগ ও মালামাল স্ক্যান করার পাশাপাশি শরীরে বহন করা ধাতব বস্তু শনাক্ত করা যাবে। এতে নিরাপত্তা তল্লাশির সক্ষমতা বাড়বে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে সহায়তা মিলবে।

বিষয়:ই-জিপি তল্লাশি নিরাপত্তা মেট্রোরেল ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…