চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির সিদ্ধান্ত ‘যৌক্তিক’ বলছেন স্কালোনি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২২ অপরাহ্ণ ১৪, জুন ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে ২০২৬ বিশ্বকাপে খেলবেন না আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। সম্প্রতি মেসির এমন মতকে ‘যৌক্তিক’ মানছেন কোচ লিওনেল স্কালোনি। কিন্তু তিনি এখনও বিশ্বাস করেন, আসছে বিশ্বকাপে খেলার সম্ভাবনা রয়েছে মহাতারকার।

এশিয়া সফরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে স্কালোনি বলেছেন, ‘তার দেয়া সিদ্ধান্ত আমার কাছে খুবই বিচক্ষণ মনে হয়েছে এবং সে মিথ্যা বলছে না। বাস্তবতা হচ্ছে, কী হচ্ছে তা সে দেখতে চলেছে। আমরা তার অগ্রগতি অনুসরণ করবো এবং মনে করি এটি যৌক্তিক।’

‘বিশ্বকাপের বেশ দেরি আছে এবং এ বিষয়ে সে খুবই সচেতন। গুরুত্বপূর্ণ কথা হল, সে ভালো অনুভব করছে এবং খেলতে চায়। সময়ের সাথে সাথে আমরা বুঝতে পারবো সে কেমন আছে এবং কেমন অনুভব করছে। কারণ আজ এবং আগামী ১০ বছর পর কীভাবে খেলতে হবে তা সে জানে।’

এলএম-১০ নতুন ক্লাব বেছে নেয়া সম্পর্কে আর্জেন্টাইন বসের ভাষ্য, ‘আমি খুশি সে এমন একটি শহরের ক্লাব বেছে নিয়েছে যেটা আমার মনে হয় তার সাথে চমৎকার আচরণ করবে, যেখানে সে ফুটবল খেলে খুশি হবে, আমরাও সেটা চাই। লিগ বা দেশ যাই হোক না কেন, সে ভালো অনুভব করলে সেটাই গুরুত্বপূর্ণ। সে এটা অর্জন করেছে এবং এটি প্রাপ্য।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে গত মঙ্গলবার সংবাদ সম্মেলনে মেসির দিকে প্রশ্ন যায়, ২০২৬ বিশ্বকাপের ফাইনালের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার আরও দীর্ঘায়িত করবেন কিনা। মেসি বলেছেন, ‘আমি সেটা মনে করি না। এটাই ছিল আমার শেষ বিশ্বকাপ, তবে পরিস্থিতি কেমন দাঁড়ায় সেটি দেখার বিষয়।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াআর্জেন্টিনাকাতার বিশ্বকাপমেসিলিড স্পোর্টসস্কালোনি
শেয়ারTweetPin

সর্বশেষ

চ্যানেল আইয়ে পাঁচ কিংবদন্তীর স্মৃতিময় একদিন

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত।

বাংলাদেশ-জাপান পিপিপি প্ল্যাটফর্মের ৮ম সভা অনুষ্ঠিত

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

বাসচালকের বাড়িতে ২৮ কোটি রুপি নগদ উদ্ধার, টাকা গুনতে বিকল ৫টি মেশিন

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী

জুলাই ৩০, ২০২৬

জিয়া হ\ত্যা ও সেনা বিদ্রোহের মামলার খসড়া তৈরি করেছিল তৎকালীন ডিজিএফআই

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT