চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই নিয়ে তৃতীয়বার মেসির কোচ হলেন টাটা মার্টিনো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৪ অপরাহ্ণ ২৯, জুন ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
টাটা মার্টিনো ড্রামা পিএনকে স্টেডিয়ামে ফুটবল মাঠে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সেলোনা এবং আর্জেন্টিনা দলে লিওনেল মেসিকে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে। গতবছর কাতার বিশ্বকাপে ছিলেন মেক্সিকোর কোচ। আগে মেজর লিগ সকারের ক্লাব আটলান্টা ইউনাইটেডের দায়িত্বেও ছিলেন। এবার ইন্টার মিয়ামির কোচ হলেন জেরার্ডো মার্টিনো। ৬০ বর্ষী সাবেক আর্জেন্টাইন ফুটবলার টাটা মার্টিনো নামে পরিচিত।

বিশ্বজয়ী মেসি নতুন মৌসুমে ইন্টার মিয়ামিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন। সেইসূত্রে এ নিয়ে তৃতীয়বার মেসির কোচ হচ্ছেন মার্টিনো। ২০১৩-১৪ সালে বার্সার কোচ ছিলেন। পরে আর্জেন্টিনার কোচ হিসেবে দুবছর দায়িত্বে ছিলেন। এ সময়ের মধ্যে আলবিসেলেস্তে অধিনায়ক তার শিষ্য ছিলেন। পরে আটলান্টা ইউনাইটেডে যোগ দেন। দলটির ২০১৮ সালে শিরোপা জয়ে রাখেন ভূমিকা।

খেলোয়াড়ি জীবনে মার্টিনো আর্জেন্টিনার ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজের হয়ে খেলেছেন। পরে কোচিংও করিয়েছেন। যে ক্লাব মেসির শৈশবের ক্লাব হিসেবেই বেশি পরিচিত। ক্লাবটি থেকেই মেসিকে লা মাসিয়া একাডেমিতে নিয়ে আসে বার্সা। মার্টিনোর অধীনে প্যারাগুয়ে ২০১১ সালে কোপা আমেরিকায় রানার্সআপ হয়েছিল।

Banglabid

ইংলিশ কোচ ফিল নেভিলকে বরখাস্ত করেছে মিয়ামি। অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করছেন জাভিয়ের মোরালেস। এরপর থেকে মার্টিনোর আগমন ব্যাপকভাবে প্রত্যাশিত ছিল।

মার্টিনোর অন্তর্ভুক্তি প্রসঙ্গে মিয়ামির মালিকানার অংশীদার ও সাবেক ইংলিশ ফুটবলার ডেভিড বেকহ্যাম বলেছেন, ‘টাটা আমাদের খেলাধুলার একজন অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব। ট্র্যাক রেকর্ড নিজেই তার পক্ষে কথা বলছে।’

‘আমরা আত্মবিশ্বাসী যে, খেলাধুলায় তার কৃতিত্ব এবং প্রধান কোচ হিসেবে অভিজ্ঞতা আমাদের দলকে অনুপ্রাণিত করবে। আমাদের ভক্তদের রোমাঞ্চিত করবে। মাঠে এবং বাইরে তিনি কী প্রভাব ফেলবেন, তা দেখার জন্য উন্মুখ হয়ে আছি।’

Reneta

নতুন দলে যোগদান নিয়ে মার্টিনো বলেছেন, ‘ইন্টার মিয়ামির মতো একটি বড় ক্লাবে যোগ দিতে পেরে আমি খুবই রোমাঞ্চিত। জানি একসাথে আমরা অনেক ভালো কিছু করতে পারব।’

‘এ অঞ্চলে একটি প্রধান প্রতিযোগী হওয়ার জন্য ক্লাবটির প্রয়োজনীয় অবকাঠামো রয়েছে। বিশ্বাস করি, প্রত্যেকের কঠোর পরিশ্রম এবং প্রতিশ্রুতি দিয়ে আমরা সেখানে পৌঁছতে পারব।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাইন্টার মিয়ামিটাটা মার্টিনোবার্সাবেকহ্যামমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ক্রীড়াঙ্গনের তারকাদের ঈদ শুভেচ্ছা

পরবর্তী

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ২৭২

পরবর্তী
শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, সোনার বাংলার রূপকার, ২৭২. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ২৭২

অভিনেতা পুনর্জন্মের শেষ পর্বে হাসছেন, তার মুখে রক্তের দাগ. Channel i News - চ্যানেল আই নিউজ

‘পুনর্জন্ম’র অন্তিম পর্ব নিয়ে মুখিয়ে দর্শক

সর্বশেষ

ছবি: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ব্যালেন্স শিটে যা লেখা থাকে না: বেঈমানের দেশে বিশ্বাসের দাম কত?

আগস্ট ২১, ২০২৬

‘তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো’

আগস্ট ২১, ২০২৬
ছবি: বঙ্গভবন (ফাইল ছবি)।

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবন

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ দিনেও নিখোঁজ মাদ্রাসাছাত্রের সন্ধান মেলেনি

আগস্ট ২১, ২০২৬

স্টার্ক-কামিন্সদের পেস আক্রমণকে যে কারণে ইতিবাচক বলছেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT