চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির ২০২৬ বিশ্বকাপ প্রসঙ্গে স্কালোনি, ‘তাকে সিদ্ধান্ত নিতে দিন’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫১ পূর্বাহ্ণ ২৭, মার্চ ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
মেসি ও স্কালোনি বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিকে ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ে পরপর দুটি ম্যাচ জিতেছে আর্জেন্টিনা। উরুগুয়ের বিপক্ষে ম্যাচ জয়ের পর ব্রাজিলকে পাত্তাই দেয়নি ওতামেন্ডি-পারেদেসরা। এমতবস্থায় প্রশ্ন উঠছে, যেহেতু মেসিকে ছাড়া জয় তোলা শিখে গেছে আলবিসেলেস্তেরা, তাহলে আগামী বিশ্বকাপে মহাতারকা মেসি কী খেলবেন?

এ নিয়ে আর্জেন্টাইন বিশ্বজয়ী কোচ লিওনেল স্কালোনি বলছেন, ‘আমাদের হাতে যথেষ্ট সময় আছে, দেখা যাক কি হয়। আমাদের একবারে একটি খেলার বিষয়ে চিন্তা করতে হবে, না হলে সারাবছর এই একটি বিষয় নিয়ে কথা বলতে হবে। যখন তার (মেসির) সময় হবে তখন সে সিদ্ধান্ত নেবে। এটা নিয়ে তাকে পাগল করে ফেলার দরকার নেই।’

বিশ্বকাপের বাছাইয়ে ব্রাজিলকে বড় লজ্জ্বা দিয়েছে আর্জেন্টিনা। মেসিকে ছাড়াই ৪-১ গোলের বিশাল ব্যবধানে জিতেছে আলবিসেলেস্তেরা। মাংসপেশিতে সমস্যায় কারণে দুই ম্যাচের কোনটিতে খেলতে পারেননি আটবারের ব্যালন ডি’অর জয়ী। ইন্টার মিয়ামিতে বেশ কয়েক ম্যাচেও সাইডলাইনে দেখা গেছে মেসিকে।

মেসি দলে ফিরবেন আশা করছেন জুলিয়ান আলভারেজ। ব্রাজিলের ম্যাচের পর তিনি বলেছিলেন, ‘সম্ভবত, মেসি থাকলে আমরা আরও দুই তিনটি গোল বেশি দিতে পারতাম।’

মেসিকে রদ্রিগো ডে পল বলেছেন, ‘যখন নাম্বার ১০ আমাদের দলে খেলে, তখন আমাদের দলটি সেরা হয়ে উঠে। কারণ সে সর্বকালের সেরা।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাআলভারেজডে পলমেসিলিড স্পোর্টসস্কালোনি
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহাসিক অর্জনেও নেই উচ্ছ্বাস; দেশের নীরবতায় অবাক ফারুকী!

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারেই গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন

জুলাই ২৫, ২০২৬

কথা রেখেছেন কুকুরেয়া, এঁকেছেন কোচের ট্যাটু

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চিংতেচেনের চীনামাটির ঐতিহ্য পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT