জনপদ

মৌলভীবাজার সীমান্তে দিয়ে ২০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিহত

মৌলভীবাজার সীমান্তে দিয়ে ২০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিহত

ছবি: সংগৃহীত

বৈরী আবহাওয়ার সুযোগে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দুটি সীমান্ত দিয়ে ২০ জন নারী-পুরুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের পুশইনের চেষ্টা ব্যর্থ হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) গভীর রাতে উপজেলার লাতু ও পাল্লাথল সীমান্তের পাহাড়ি এলাকা দিয়ে এ চেষ্টা চালানো হয়।

৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন জানান, বিএসএফের সদস্যরা ২০ জন নারী-পুরুষকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেন। বিষয়টি বিজিবির টহল দলের নজরে এলে তারা বাধা দেন। ফলে বাংলাদেশ সীমান্তে তাদের পুশইন করতে পারেনি বিএসএফ।

বিজিবি জানায়, সীমান্তের দুর্গম পাহাড়ি এলাকার বিভিন্ন স্থানে বিএসএফ একাধিক নারী-পুরুষকে ধরে এনে পুশইনের উদ্দেশ্যে জড়ো করেছে। সুযোগ বুঝে তাদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা করছে বাহিনীটি।

তবে মৌলভীবাজার সীমান্ত এলাকায় বিজিবি আগের চেয়ে কঠোরভাবে নিরাপত্তা জোরদার করায় বিএসএফের এ ধরনের চেষ্টা প্রতিহত করা সম্ভব হচ্ছে। সীমান্তে বিজিবির টহল ও নজরদারি অব্যাহত রয়েছে।

বিষয়:পুশইন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…