২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ৩৪১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১ হাজার ২৩৬ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। বাকি ১০৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছিল।
শুক্রবার (২০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা ও সিলেট বিভাগে দুজন করে এবং ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
একই সময়ে সারা দেশে ১ হাজার ১৮৫ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এছাড়া ৮৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২০৬ জন। বিভাগভিত্তিক হিসাবে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪৬৯ জন ভর্তি হয়েছে। এছাড়া চট্টগ্রামে ২৩৪, সিলেটে ১৩৩, বরিশালে ১১৮, খুলনায় ১১৬, ময়মনসিংহে ৭৯, রংপুরে ৩২ এবং রাজশাহীতে ২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ২৭ হাজার ৬৭৫ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২ লাখ ১৯ হাজার ৯১০ জন।






