বাংলাদেশ

প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, পেল ক্রীড়া সামগ্রী

প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, পেল ক্রীড়া সামগ্রী

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে একদল শিশু-কিশোর। এ সময় প্রধানমন্ত্রীও তাদের হাতে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী উপহার দেন। 

শুক্রবার (২০ নভেম্বর) বনানীর নৌবাহিনী কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় শেষে প্রধানমন্ত্রী শিশু-কিশোরদের সঙ্গে কিছু সময় কাটান।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এ সময় প্রধানমন্ত্রী তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং কে কোন খেলা পছন্দ করে তা জানতে চান।

শিশু-কিশোরদের সঙ্গে আন্তরিক আলাপচারিতার একপর্যায়ে প্রধানমন্ত্রী তাদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন। এ সময় শিশুরা প্রধানমন্ত্রীকে তার জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানায়।

প্রধানমন্ত্রীর সঙ্গে শিশু-কিশোরদের এ আনন্দঘন মুহূর্তটি উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে।

বিষয়:ক্রীড়া সামগ্রী উপহার জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…