ফুটবল

মেসি পিএসজি ছাড়ছেন, নিশ্চিত করলেন কোচ

মেসি ও কোচের মধ্যে আলোচনা, পিএসজি ছাড়ার বিষয় নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসি ও কোচের মধ্যে আলোচনা, পিএসজি ছাড়ার বিষয় নিয়ে আলোচনা, ফুটবল মাঠে একটি ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

সৌদি আরব সফরের কারণে পিএসজির নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছিলেন বিশ্বজয়ী লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকা মৌসুম শেষে পিএসজি ছাড়ছেন, গণমাধ্যমে খবর এসেছিল তখনই। অবশ্য কোনো পক্ষই মুখ খোলেনি সেসময়। এবার এলো মেসির ফ্রান্স ছাড়ার নিশ্চিত খবর। পিএসজি কোচ ক্রিস্তোফ গালতিয়ের জানালেন, চুক্তির মেয়াদ শেষ হলেই ক্লাব ছাড়বেন মেসি।

২০২১ সালের আগস্টে বার্সেলোনা ছেড়ে প্যারিসে পাড়ি জমান মেসি। চলতি জুনের ৩০ তারিখ শেষ হবে তার চুক্তির মেয়াদ। শনিবার ক্লারমন্টের বিপক্ষে ফরাসি জায়ান্টদের হয়ে শেষ ম্যাচটি খেলবেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী। বাংলাদেশ সময় রাত ১টায় পার্ক ডে প্রিন্সেসে গড়াবে পিএসজিতে মেসির শেষ ম্যাচটি।

মেসির চলে যাওয়ার খবর দিয়ে পিএসজি বস বলেছেন, “আমার সৌভাগ্য, আমি ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়কে কোচিং করানোর সুযোগ পেয়েছি। পার্ক ডে প্রিন্সেসে লিও’র শেষ ম্যাচ হতে চলেছে ৩ জুন, ক্লারমন্টের বিপক্ষে।”

চলতি মৌসুমে পিএসজির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪০টি ম্যাচ খেলেছেন মেসি। গোল করেছেন ২১টি, করিয়েছেন ২০টি।

প্যারিস সেইন্ট জার্মেইনে কদিন পর চুক্তি শেষ করতে চলা ৩৫ বর্ষী মেসিকে সাবেক ক্লাব বার্সেলোনায় ফেরাতে সবকিছু করছেন ক্লাবটির কোচ জাভি হার্নান্দেজ। আবার সৌদি প্রো লিগের দল আল হিলালও এলএম-১০’কে দলে টানতে বার্ষিক ৬০০ মিলিয়ন বেতনের বড় প্রস্তাব দিয়ে রেখেছে।

বিষয়:আর্জেন্টিনা আল হিলাল গালতিয়ের পিএসজি ফ্রান্স বার্সেলোনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…